Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফিফা ফুটবল বিশ্বকাপের অভিষেকেই নজর কাড়তে পারেন এই চার তরুণ তারকা (FIFA World Cup)।
নজরে চার তরুণ তারকা (FIFA World Cup)
কোনও না কোনও ক্ষেত্রে মানুষের কাছে কোনও কাজ প্রথমবার হয়। একটা সময় মানুষ প্রথম দাঁড়াতে শেখে আর সেটা পোক্ত হলে ছুটতে শেখে। তবে সেই প্রথমবার নিজের পায়ে দাঁড়ানোর স্বাদ হয় অন্যরকম যদিও সেই স্মৃতি নিজেদের বেশি মনে থাকে না বরং সেটা মনে থাকে বাড়ির বাকি সদস্যের (FIFA World Cup)।
মানুষের জীবনে বিবর্তন শব্দের যে বাস্তবিক যোগ, তার উদাহরণ শুধু বইয়ের পাতা নয় বরং নিজেদের জীবনেও পাওয়া যায়। নিজেদের শহরও সাক্ষী থাকে এই বিবর্তন নামক বৈজ্ঞানিক বস্তুর। প্রথম প্রেম থেকে প্রথম ব্রেক আপ, সবটাই যেন খোদাই করা থাকে এই নিজেদের স্মৃতি আর এই শহরের বুকে। বহু ক্ষেত্রে এমন অনেক উদাহরণ পাওয়া যায় যেখানে প্রথম আবির্ভাবেই নিজেদের ছাপ ফেলে গেছেন তারকারা আর যত দিন গেছে সেই ছাপ স্পষ্ট হয়েছে।
ক্রিকেট থেকে ফুটবল, বিনোদন জগৎ থেকে সাহিত্য, এমন উদাহরণ রয়েছে। ক্রিকেটে যদি বলা যায় তবে হয়ত শুরুতেই আসবে ক্রিকেটের ‘ঈশ্বর’ শচীনের নাম। যাঁর প্রথম আগমনের সময় সূচনা হয়ে গেছিল তাঁর রাজত্বের। সেই রাজত্ব তিনি অবসরের পরেও চলছে। আবার ১৯৫৮ সালে ফ্রান্সের বিরুদ্ধে এক তরুণ প্লেয়ার উঠে আসেন যিনি আজও ফুটবল সম্রাট। আজও সেই পেলের ম্যাজিকে বুঁদ গোটা ফুটবল বিশ্ব (FIFA World Cup)।
আসন্ন বিশ্বকাপে রোনাল্ডো, মেসি, মদরিচরা নিজেদের জীবনের খুব সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে চলেছে। তাঁদের বিদায় বেলায় তাই বিশ্বকাপের আকাশে থাকবে বিদায়ের সুর। দেশের জার্সিতে লাস্ট ড্যান্স দেখার জন্য প্রহর গুনছেন তাঁদের সমর্থকরা। তবে একটা যুগ যেমন শেষ হবে এই বিশ্বকাপে তেমনই আরেকটা যুগ তৈরি হবে এই বিশ্বকাপে। এই মেগা মঞ্চে নজরে থাকবেন এমন চার তরুণ তুর্কি যাঁরা দলের হয়ে যেকোন সময় বাজিমাত করে দিতে পারেন।
লামিনে ইয়ামাল (স্পেন)
এই স্প্যানিশ তারকা যেন অপেক্ষায় আছেন বিশ্বকাপের বল গড়ানোর। ক্রিকেটে ১৫ বছর বয়সে বিশ্বে সাড়া ফেলেছেন বৈভব সূর্যবংশী আর ঠিক তেমনই ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেকে নজর কেড়েছিলেন ইয়ামেল। এরপর স্পেনের জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে সময় লাগেনি তাঁর। একাধিক খেতাব জয়ের মালিক তিনি (FIFA World Cup)।

বয়স অল্প হলেও এই মুহূর্তে তাঁর তুলনা চলছে মেসি-রোনাল্ডোর মত কিংবদন্তীদের সঙ্গে। এই বিশ্বকাপে স্পেনের সবথেকে বড় ভরসার নাম ইয়ামেল। স্পেনের সিনিয়র দলের হয়ে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলে ছয় গোল এবং ১২টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০২৪-এ স্পেনের ইউরো জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। সুতরাং সহজেই অনুমেয় এই অস্ত্রেই ভর করে স্পেন চাইবে খেতাব জিততে।
এন্দ্রিক (ব্রাজিল)
ভাগ্যের লিখন পড়তে পারে কজন সেই নিয়ে তর্ক চলতেই পারে। বিতর্কের অবকাশ অনেক রয়েছে তবে ভাগ্যে যদি বিশেষ কিছু লেখা থাকে তবে সেটা খণ্ডন করা যায় না আর সেটাই হয়েছে ব্রাজিলের এই তরুণ তারকার সঙ্গে। মরশুমের শুরুতে ব্রাজিলের স্কোয়াডে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মাইরো ৯৯ মিনিট কিন্তু নিজের ছন্দ খুঁজে পান ক্লাব অলিম্পিক লিয়ঁতে গিয়ে (FIFA World Cup)।

এই তরুণ স্ট্রাইকার ২১ ম্যাচে গোল করেন আটটি এবং অ্যাসিস্ট সংখ্যাও এক। এবার তাঁর কাছে সুযোগ ব্রাজিলের জার্সি গায়ে সমর্থকদের মন জিতে নেওয়ার।
সেলেকাওদের হয়ে ১৫টি ম্যাচ খেললেও এই প্রথম বিশ্বকাপে নামছেন ১৯ বছরের তরুণ স্ট্রাইকার এন্দ্রিক। তাই আক্রমণভাগে আন্সেলোত্তির বড় অস্ত্র হতে পারেন তিনি (FIFA World Cup)।
আয়ুব বোয়াদি (মরক্কো)
জন্ম ফ্রান্সের সেনলিসে। তিনি খেলেছেন ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলেও। তবে বিশ্বকাপের মঞ্চে তাঁকে খেলতে দেখা যাবে মরক্কোর হয়ে। চলতি বছরের ১৫ মে জাতীয় দল হিসেবে তিনি বেছে নিয়েছেন মরক্কোকে। ২৬ জনের স্কোয়াডে এই তারকা মিডফিল্ডার দলের অন্যতম ভরসার নাম।

মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে উয়েফা কনফারেন্স লিগে ফরাসি ক্লাব লিলের সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল এই তরুণ তুর্কির। তখন ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা সবচেয়ে কম বয়সি ফুটবলারদের একজন ছিলেন। বিশ্বকাপ অভিষেকেই মরক্কোর হয়ে নজর কাড়তে পারেন এই মিডফিল্ডার (FIFA World Cup)।
আরও পড়ুন: Summer Lip Care: প্রচণ্ড গরমেও শুষ্ক ঠোঁট! কীভাবে রাখবেন নরম ও গোলাপি?
গিলবার্তো মোরা (মেক্সিকো)
লাস্ট বাট নট দ্য লিস্ট। চর্চায় মেক্সিকোর তরুণ গিলবার্তো মোরা। আসন্ন ফিফা বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে অংশ নিতে চলেছেন তিনি। ১১ জুন তাঁর বয়স হবে ১৭ বছফ ২৪০ দিন। তবে ইতিমধ্যেই তাঁকে মেক্সিকোর ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হয়। মেক্সিকান লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া ফুটবলারদের তালিকায় তিনে রয়েছে মোরা (FIFA World Cup)।

আসন্ন বিশ্বকাপে আয়োজক দেশ মেক্সিকোর হয়ে নজর কাড়ার সুযোগ রয়েছে তার কাছে। ২০২৫ সালে গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল এই তরুণ তুর্কির। এ বার প্রথম বিশ্বকাপ খেলতে নামছে গিলবার্তো। অভিষেকেই তিনি কাজ হাসিল করতে পারেন কিনা, সেই দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের (FIFA World Cup)।


