Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গরমকাল মানেই ঘাম, রোদ আর শরীরের জলশূন্যতার (Summer Lip Care) সমস্যা। তবে অনেকেই অবাক হন যখন দেখেন, শীতকাল না হলেও ঠোঁট ফেটে যাচ্ছে। আসলে শুধু ঠান্ডা আবহাওয়াই নয়, গরমেও নানা কারণে ঠোঁট শুষ্ক ও ফাটা হয়ে যেতে পারে।
ডিহাইড্রেশনের সমস্যা! (Summer Lip Care)
বিশেষজ্ঞদের মতে, গরমের দিনে পর্যাপ্ত (Summer Lip Care) জল না খেলে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। এর প্রভাব সবচেয়ে আগে পড়ে ত্বক ও ঠোঁটের উপর। ফলে ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যেতে শুরু করে। এছাড়া দীর্ঘক্ষণ রোদে থাকা, অতিরিক্ত ঘাম হওয়া এবং বারবার ঠোঁট চাটা এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। অনেকেই মনে করেন বারবার ঠোঁট ভিজিয়ে রাখলে আরাম পাওয়া যায়। কিন্তু বাস্তবে এর উল্টো ফল হয়। লালারস শুকিয়ে গেলে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে পড়ে। তাই এই অভ্যাস এড়িয়ে চলাই ভালো।
ঠোঁটের যত্ন নিন
গরমকালে ঠোঁটের যত্ন নিতে নিয়মিত জল পান করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভালো মানের ময়েশ্চারাইজিং লিপবাম ব্যবহার করা যেতে পারে। রাতে ঘুমানোর আগে নারকেল তেল, ঘি বা পেট্রোলিয়াম জেলি লাগালে ঠোঁট নরম থাকে। বাইরে বের হলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দিতে এসপিএফ-যুক্ত লিপবাম ব্যবহার করাও উপকারী।
আরও পড়ুন: Aloe Vera Benefits: মাত্র এক সপ্তাহে উজ্জ্বল ত্বক! অ্যালোভেরার জাদুই করবে কামাল!
যদি দীর্ঘদিন ধরে ঠোঁট ফাটার সমস্যা থেকে যায় বা ঠোঁটে জ্বালা, ব্যথা ও রক্তপাত দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ কখনও কখনও ভিটামিনের ঘাটতি বা অন্য কোনও শারীরিক সমস্যার কারণেও এই উপসর্গ দেখা দিতে পারে। তাই সময়মতো যত্ন নিলে গরমকালেও ঠোঁট থাকবে কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল।


