Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল করার মামলায় সিআইডি তলবের প্রেক্ষিতে আরও কিছুটা সময় চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avishek CID)।
হাজিরা না দেওয়ার ২ কারণ (Avishek CID)
সিআইডি সূত্রের খবর, একটি চিঠির মাধ্যমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে হাজিরা এড়ানোর পিছনে প্রধানত দুটি কারণ দেখিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
চিঠিতে প্রথম কারণ হিসেবে দেখানো হয়েছে হাইকোর্টে দ্বারস্থ হওয়ার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি-র এই সমনকে চ্যালেঞ্জ করে এবং তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ যাতে না নেওয়া হয়, সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী ১০ জুন হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তৃণমূল সাংসদের অনুরোধ, আদালত এই বিষয়ে আইনি সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাঁকে যেন কিছুটা সময় দেওয়া হয়।
দ্বিতীয় কারণ হিসেবে চিঠিতে জানানো হয়েছে, তিনি বর্তমানে শহরের বাইরে রয়েছেন। গতকালই ইন্ডিয়া (INDIA) জোটের বৈঠকে যোগ দিতে তিনি নয়াদিল্লিতে ছিলেন বলে জানা গেছে(Avishek CID)।
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি চিঠিতে তৃণমূল বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে, যার তদন্তভার রয়েছে সিআইডি-র হাতে(Avishek CID)। এই মামলাতেই গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল। তবে পর পর দুটি সমন এড়িয়ে যাওয়ার পর সিআইডি-র পক্ষ থেকে তাঁর ভবানী ভবনের সদর দপ্তরে হাজিরার জন্য কড়া সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর মাঝেই তদন্তকারীদের কাছে সময় চেয়ে চিঠি পাঠালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।



