Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চিংড়িহাটায় এবার মেট্রোর জট কাটাতে উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট। কবি সুভাষ থেকে এয়ারপোর্ট রুটে চিংড়িহাটায় আটকে থাকা প্রায় ৩৬৬ মিটার রাস্তার জট কাটাতে মেট্রোরেল (Kolkata Metro), রাজ্য, কেএমডিএ, আরভিএনএল (RVNL) এবং পুলিশকে জনস্বার্থে দ্রুত আলোচনায় বসতে পরামর্শ দিলেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।
‘কবে আলোচনায়’ তা আগামীকাল তথা বৃহস্পতিবার আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সুজয় পাল। এদিন আদালতকে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড জানায়, শুক্রবার সন্ধে ৭টা থেকে শনিবার সকাল ৭টা। আবার শনিবার সন্ধে থেকে রবিবার সকাল এবং রবিবার সন্ধে থেকে সোমবার সকাল’ পর্যন্ত- এই ভাবে ২ সপ্তাহ কাজ করলেই সমস্যা মিটে যাবে।
৩৬৬ মিটার রাস্তাতেই আটকে বিমানবন্দর মেট্রো (Kolkata Metro)
মাত্র ৩৬৬ মিটারের কাজ আটকে থাকায় চালু করা যাচ্ছে না কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট। ওই অংশের কাজ করার জন্য চিংড়িঘাটায় বাইপাসের রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে। রাস্তা বন্ধ রাখার জন্য মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) যে সময়ের প্রস্তাব দিয়েছে তা মানতে রাজি নয় রাজ্য বলে অভিযোগ। রাজ্যের কাছে বারবার আবেদন জানিয়েও ফিরতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। গোটা বিষয়টা আদালতকে জানানোর পরও কোনও সুরাহা হয়নি। কাজ শুরু করা যায়নি।

আলোচনার দিন ঘোষণা বৃহস্পতিবারের মধ্যেই (Kolkata Metro)
বুধবার অবশেষে এই জট কাটাতে উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট। জনস্বার্থে রাজ্য, মেট্রোরেল, কেএমডিএ, পুলিশ এবং RVNL কে দ্রুত আলোচনায় বসার নির্দেশ দিল বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আলোচনার দিনক্ষণ আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন:Kolkata Metro: সত্যি বন্ধ হলো কি মেট্রোর নাইট স্পেশ্যাল!
জনস্বার্থে সমাধানের পথে মেট্রো জট? (Kolkata Metro)
জনস্বার্থে একদিকে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন, অন্যদিকে প্রশাসনিক সমন্বয়ের অভাবেই আটকে আছে এক গুরুত্বপূর্ণ প্রকল্প (Kolkata Metro)। হাইকোর্টের এই হস্তক্ষেপের পর আশায় বুক বাঁধছে কলকাতাবাসী—শুধু আলোচনাই নয়, এবার হয়তো শুরু হবে চিংড়িহাটার সেই ৩৬৬ মিটারের কাজ, যা খুলে দেবে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর দরজা।


