Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে ভয়াবহ আগুন। আলিপুর কোর্টের পাশেই আটতলা এই ভবন। বুধবার সকালে এই ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ভবন। সবকটি তলা এই মুহূর্তে আগুন ও ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রাথমিক অনুমান, এসি থেকেই এই আগুন লাগে। এখনও অবধি ভিতরে কেউ আটকে থাকার খবর নেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১০টি ইঞ্জিন আনা হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে (Fire)।

কিভাবে আগুন লাগলো (Fire)
আলিপুর কোর্ট লাগোয়া এই জেলা পরিষদের অফিস। এ দিন সকাল পৌনে ১০টা নাগাদ চার তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তে উপরের সবকটি তলাতেই আগুন ছড়াতে শুরু করে। পাশেই রয়েছে রেজিস্ট্রার অফিস। তিনটে ফ্লোর পুরোপুরি কালো ধোঁয়ায় রেখে গিয়েছে। এসি থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। আলিপুর কোর্ট লাগোয়া জেলা পরিষদের অফিসে এই মুহূর্তে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন: Malda Crime: বিহারের আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় মদের ঠেকে দাপাদাপি, গ্রেফতার ২!
আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (Fire)
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিস। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিস হওয়ায় গুরুত্বপূর্ণ সব নথিপত্র এখানেই রয়েছে। আগুন ও ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে দমকল কর্মীদের। রিলে সিস্টেমে কাজ করছেন তাঁরা। রয়েছে ব্রিদিং মেশিন, অক্সিজেন সিলিন্ডার, উপরের দিকের বেশ কয়েকটি ফ্লোরের কাচ ভেঙে ফেলা হচ্ছে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আপাতত হতাহতের কোনও খবর মেলেনি।
ষড়যন্ত্র করা হয়েছে (Fire)
“অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সম্পর্ক সমস্ত নথি পুড়িয়ে দেবার জন্য এটা ষড়যন্ত্র করা হয়েছে, জাহাঙ্গির খান পূর্ত কর্মাধ্যক্ষ বা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে ছিলেন” – জানালেন বিজেপি নেতা তথা 2026 এর বিধানসভা নির্বাচনের সময় কলকাতা পোর্টের প্রার্থী ছিলেন রাকেশ সিং



