Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভার ১২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের পার্টি অফিসে আচমকাই চড়াও হন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা (TMC Councillor)। উত্তেজিত জনতা ওই কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। অফিসের ভেতরে ঢুকতেই সাধারণ মানুষের চোখ কপালে ওঠে। সাধারণ একটা দলীয় কার্যালয়ের ভেতরে দেখা যায় এক রাজকীয় পরিবেশ। সেখানে সাধারণ মানুষের বসার ব্যবস্থার চেয়েও বেশি নজর কাড়ে একটি বিলাসবহুল বেডরুম বা শোওয়ার ঘর।

ভেতরে ছিলকী কী (TMC Councillor)
তাছাড়া অফিসের ভেতর থেকে উদ্ধার হয় নানা ধরনের সামগ্রী। দামি রাজকীয় খাট ও বিছানা, ঝাঁ-চকচকে আধুনিক লাইটিং, খাওয়াদাওয়ার জন্য চমৎকার ক্যানটিনের ব্যবস্থা, একটি সেবামূলক অফিসের ভেতরে এমন ফ্ল্যাটের মতো জৌলুস দেখে সাধারণ মানুষের রাগ আরও বেড়ে যায়।
আরও পড়ুন: Malda Crime: বিহারের আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় মদের ঠেকে দাপাদাপি, গ্রেফতার ২!

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (TMC Councillor)
খবর পেয়ে মাঝরাতেই ঘটনাস্থলে পৌঁছায় বেহালা থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত দেখে পুলিশ ঘরের ভেতর থেকে লোকজনদের বাইরে বের করে দেয়। এরপর নতুন করে ঝামেলা এড়াতে পুলিশ নিজেই ওই পার্টি অফিসে তালা মেরে দিয়ে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।



