Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মেসি কাণ্ডে এফআইআর খারিজ ও রক্ষাকবচ চেয়ে দায়ের করা মামলায় অরূপ বিশ্বাসকে শর্তসাপেক্ষে ১৭ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের(Messi FIR)। মেসি কান্ডে নতুন করে স্বাধীনভাবে বিধাননগর পুলিশ কমিশনারেটকে তদন্ত শুরু করার নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর।
শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ (Messi FIR)
আগামী ১৭ আগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। পুলিশ হাজিরার জন্য নোটিশ পাঠাতে পারবে। অন্তত ৪৮ ঘন্টা সময় দিতে হবে। সেই নোটিশ অনুযায়ী নির্দিষ্ট দিনে হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। তদন্তে সহযোগিতা করতে হবে।
পাসপোর্ট জমার নির্দেশ (Messi FIR)
আদালতের অনুমতি ছাড়া শহর ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। নির্দেশ না মানলে আদালত পরবর্তী নির্দেশ দেবে। অরূপ বিশ্বাসকে তাঁর পাসপোর্ট ৭ দিনের মধ্যে জুরিডিকশন আদালতে জমা দিতে হবে।
আরও পড়ুন: Pakistan Satellite Surveillance: মহাকাশে নতুন আশঙ্কা, ভারতের ওপর পাক স্যাটেলাইটের নজরদারি!
নতুন করে সম্পূর্ণ তদন্তের নির্দেশ (Messi FIR)
মেসি কাণ্ডে বিধাননগর পুলিশ কমিশনারেটকে নতুন করে সম্পূর্ণ তদন্ত করতে নির্দেশ আদালতের। ৪ সপ্তাহের মধ্যে সেই তদন্ত রিপোর্ট আদালতে জমা করতে হবে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আর যদি ফৌজদারি মামলা থাকে সেটাও জানাতে হবে পুলিশের ডিজি ও আইজি কে। ৪ আগস্ট মামলার পরবর্তী শুনানি।



