Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের আগে বড় প্রস্তুতি জি-র। এক বা একাধিক ধাপে এই তহবিল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে এই সম্প্রচার সংস্থা (ZEE)।
বিশ্বকাপের প্রভাব স্টক মার্কেটে (ZEE)
বিশ্বকাপের প্রস্তুতি শেষ এবার শুধু ঘন্টা গোনার পালা। ভারতীয় ফুটবল সমর্থকরা প্রস্তুত রাত জাগতে। তবে ভারতীয়দের মধ্যে বিশ্বকাপ দেখা নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ কারণ কোন চ্যানেল সম্প্রচার করবে সেই নিয়ে তৈরি হয়েছিল জটিলতা অবশেষে সেই জট কাটে এবং বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পায় জি এন্টারটেইনমেন্ট (ZEE)।
তবে শুধু ফিফা ফুটবল বিশ্বকাপ নয়, বিশ্বকাপ ছাড়াও আগামী আট বছরের জন্য একাধিক ফিফা টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়ার পরেই বড় আর্থিক পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছে জি। সংস্থার বোর্ডের পক্ষ থেকে ২,৩০০ কোটি টাকা তোলার প্রস্তাযে অনুমোদন দিয়েছে। ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগের জন্য একাধিক তহবিল সংগ্রহ করার কথা জানিয়েছে এই সংস্থা। আর এর প্রভাবে সংস্থার শেয়ার দর বৃহস্পতিবার ৪ শতাংশ বেড়েছে।
গত সপ্তাহেই এই সংস্থা ৩০-৩৫ মিলিয়ন ডলার খরচ করে ২০৩৪ সাল পর্যন্ত ফিফা মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে। এর পরেই এই তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নজর কেড়েছে বাজারের। তবে কীভাবে এই অর্থ তোলা হবে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি সংস্থার তরফে। বোর্ড নানান বিকল্পের পথ নিয়ে আলোচনা চালাচ্ছে (ZEE)।

বিশ্লেষকদের মতে ফিফা-র মত বিশ্বমানের ক্রীড়া ইনভেস্টরের সম্প্রচার স্বত্ব পাওয়ার পর জি নতুন করে স্পোর্টস ব্রডকাস্টিং ব্যবসায় নিজেদের ভিত আরও শক্ত করার চেষ্টায় রয়েছে এই সংস্থা। তবে এর আগে এই ব্যবসায় থাকলেও প্রায় এক দশক আগে বেরিয়ে গেছিল এই ব্যবসা থেকে। তবে এখন বদলেছে পরিস্থিতি। এখন টিভি-র পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম দাপট দেখাচ্ছে। এবার সেই সুযোগ কাজে লাগাতে চাইছে জি।
আরও পড়ুন: School Cash Scandal: প্যাকেটবন্দি কোটি কোটি টাকা, গুনতে আনতে হল মেশিন! তোলপাড় কাঁচরাপাড়া
বর্তমানে ভারতের স্পোর্টস ব্রোকাস্টিং বাজারে দাপট দেখাচ্ছে জিও হটস্টার। স্টার ইন্ডিয়া এবং Viacom18-এর সংযুক্তির পর আইপিএল, Wimbledon, Premier League, BCCI-র আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট-সহ একাধিক বড় টুর্নামেন্ট তাদের হাতে রয়েছে। এবার সেই দৌড়ে জি, এবার নিজেদের জায়গা পোক্ত করতে চলেছে সংস্থা (ZEE)।


