Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সরকার পরিবর্তন হতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana)। গত সোমবার দিল্লিতে বিজ্ঞানভবনে সরকারি ভাবে পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত-পিএমজেএওয়াই (PMJAY) প্রকল্প। তৃণমূল সরকারের আমলে যে ফাইল দীর্ঘদিন ধুলোয় চাপা পড়ে ছিল, আজ তা আমজনতার জন্য বাস্তবায়িত হয়ে গেল। মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি পূরণ করায় খুশির হাওয়া বইছে রাজ্যে।
কিন্তু প্রশ্ন, এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? (Ayushman Bharat Yojana)
মনে রাখবেন এই প্রকল্প সবার (Ayushman Bharat Yojana) জন্য নয়। সাধারণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই এই সুবিধা পাবেন।
আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটি পরিবার সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক খাতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, আপনি যদি আপনার রেশন কার্ডের এই ক্যাটাগরির হন, তবে সরাসরি সুবিধা পাবেন আয়ুষ্মান প্রকল্পে।
রেশন কার্ডের কোন ক্যাটাগরিতে পাবেন সুবিধা ? (Ayushman Bharat Yojana)
রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী আপনি যদি (Ayushman Bharat Yojana) অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) এবং অগ্রাধিকার প্রাপ্ত (PHH) ডিজিটাল রেশন কার্ড-এর অধীনে থেকে থাকেন, তবে আয়ুষ্মান প্রকল্প আপনার জন্য। তবে, সমস্ত নথি খতিয়ে দেখার পর, আপনার প্রকৃত পরিচিতি ক্রস-চেক বা যাচাই করার পরই আপনার নাম কেন্দ্রের এই বীমা তালিকায় অন্তর্ভুক্ত করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
কোন কোন হাসপাতালে এই সুবিধা পাবেন ?
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব জানান, ‘স্বাস্থ্য সাথীর ব্যবস্থা শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বহু বেসরকারি হাসপাতালে কিন্তু সেই সুবিধাও পাওয়া যায় না। রাজ্যের বাইরে তো পাওয়াই যায় না। সেখানে আয়ুষ্মান ভারতের এই কার্ডে অ্যাপোলোর মতো হাসপাতাল থেকে টাটা ক্যান্সার রিসার্চ সেন্টার, দিল্লির হাসপাতাল, সিএমসি ভেলোর, চেন্নাইয়ের হাসপাতালে, হায়দরাবাদের শঙ্কর নেত্রালয় থেকে গ্যাস্ট্রলজির হাসপাতালে সুবিধা পাওয়া যাবে। কারণ, পশ্চিমবঙ্গ থেকে বহু রোগী সেখানে যায়।’
আরও পড়ুন: Subhankar Sarkar Congress: সবসময় সবজায়গায় অক্সিজেনের জন্য দরজা খোলা রাখতে হয়: শুভঙ্কর সরকার
কোন কোন রোগের চিকিৎসা হবে ?
এই প্রকল্পের আওতায় একাধিক রোগের চিকিৎসা করা যাবে। হার্টের অপারেশন, কিডনির চিকিৎসা , ক্যানসারের চিকিৎসা করা যাবে। পাশাপাশি, নিউরোসার্জারি , মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন জরুরি অস্ত্রোপচার, ডায়াগনস্টিক টেস্ট ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ বহন করা যাবে।


