Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-র বাড়িতে হানা দিল সিআইডি (Jiban Krishna Saha) । বৃহস্পতিবার বিকেলে বড়ঞা থানার অন্তর্গত আন্দি গ্রামের তাঁর বাসভবন ‘সাতকড়ি ভবন’-এ পৌঁছায় সিআইডির একটি বিশেষ তদন্তকারী দল। সেখানে বেশ কিছুক্ষণ ধরে নথিপত্র খতিয়ে দেখা এবং তদন্তমূলক কাজ চালানো হয় বলে জানা গিয়েছে।

দুর্নীতি মামলায় নাম (Jiban Krishna Saha)
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এই মামলায় তাঁকে পরপর দু’বার গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দি রয়েছেন এবং মামলার তদন্ত এখনও চলমান। প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিআইডির হানা
আরও পড়ুন: Hirak Ranir Deshe: ‘তিলোত্তমা’ নয়, আসছে ‘হীরক রানীর দেশে’, বাংলায় ফিরছেন জয়াপ্রদা

আনুষ্ঠানিকভাবে তদন্তের বিষয়
এদিন সিআইডি আধিকারিকদের হঠাৎ উপস্থিতিকে ঘিরে আন্দি গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যদিও সিআইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।



