Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করল দক্ষিণ কোরিয়া (FIFA World Cup)।
জমজমাট লড়াইয়ে শেষ বাজি দক্ষিণ কোরিয়ার (FIFA World Cup)
প্রথম ম্যাচে মেক্সিকো নিজেদের ঘরের মাটিতে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তবে এরপর ফুটবলপ্রেমীরা অপেক্ষা করতে থাকেন দ্বিতীয় ম্যাচের। শুক্রবারের সকালে মেক্সিকোয় ফুটবল মহারণে মুখোমুখি হয় চেক প্রজাতন্ত্র (চেকিয়া) এবং দক্ষিণ কোরিয়া। জমাকালো অনুষ্ঠান দিয়ে শুরু এই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ছিল টানটান লড়াই। জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করল দক্ষিণ কোরিয়া (FIFA World Cup)।
প্রথম সারির অনেক দলের দুঃস্বপ্ন হতে পারে দক্ষিণ কোরিয়া সেটা এই ম্যাচে বুঝিয়ে দিলেন সন হিউং মিনেরা। অনেক সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। সুযোগ নষ্টের এই প্রদর্শনী বন্ধ করতে না পারলে এশীয় ফুটবলের অন্যতম সেরা শক্তিকে ভুগতে হবে।

আরও পড়ুন: Sisamara River View Forest Villa: শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান?
চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শুরু দক্ষিণ কোরিয়ার । তবে প্রথমার্ধে চেক প্রজাতন্ত্র বেশ ভাল ফুটবল উপহার দেয় সমর্থকদের। কিন্তু খেলা তখনও বাকি। পাল্টা আক্রমণ শানায় দক্ষিণ কোরিয়া। কিন্তু কোনও গোল আসেনি সেই সময়। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে শুরু করে দক্ষিণ কোরিয়াও (FIFA World Cup)।

গল্পটা ম্যাচের শুরুতে অন্যরকম ইঙ্গিত দিচ্ছিল। বিশ্ব মঞ্চে একাধিক সুযোগ মিস করে দক্ষিণ কোরিয়া রীতিমত তাদের সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিচ্ছিল। প্রথম ৪৫ মিনিট ধরলে সেখানে পাঁচটি শট মিস করে কোরিয়া। তবে অন্যদিকে সংঘটিত চেক সেই ভাবে সুযোগই তৈরি করতে পারেনি। খেলার ছবি পাল্টায় দ্বিতীয় হাফের ৫৯ মিনিটে। সেই সময় গোল করে এগিয়ে যায় চেক। দুরন্ত গোলে দলকে লিড এনে দেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। তবে এর কিছুক্ষণের মধ্যেই দুরন্ত প্রত্যাবর্তন করে দক্ষিণ আফ্রিকা। লি কাং ইনের দুরন্ত পাসে সমতা ফেরান হোয়াং ইন বিওম।
সমতা ফেরার পর ম্যাচ আরও জমে ওঠে এই উত্তেজনা। কে বলবে তখন ভারতের এমন ভোরে উঠে প্রস্তুতি শুরু হয়ে যায় স্কুল, কলেজ, অফিসের। ওই যে বিশ্বকাপে সব যেন কিছুটা বাড়তি ছাড়ে চলে। ৭৭ মিনিটে তোমাস সউচেক হেডে গোল করলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এতে বড় ধাক্কা খায় চেক প্রজাতন্ত্র। এর পর ম্যাচের ৮০ মিনিটে বদলি হিসেবে নামা ও হিউন গিউ দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন। হোয়াং ইন বিওমের বাড়ানো বল থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি এবং রাতারাতি নায়ক হয়ে ওঠেন (FIFA World Cup)।


