Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করল দক্ষিণ কোরিয়া (FIFA World Cup)।
জমজমাট লড়াইয়ে শেষ বাজি দক্ষিণ কোরিয়ার (FIFA World Cup)
প্রথম ম্যাচে মেক্সিকো নিজেদের ঘরের মাটিতে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তবে এরপর ফুটবলপ্রেমীরা অপেক্ষা করতে থাকেন দ্বিতীয় ম্যাচের (FIFA World Cup)। শুক্রবারের সকালে মেক্সিকোয় ফুটবল মহারণে মুখোমুখি হয় চেক প্রজাতন্ত্র (চেকিয়া) এবং দক্ষিণ কোরিয়া। জমাকালো অনুষ্ঠান দিয়ে শুরু এই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ছিল টানটান লড়াই। জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করল দক্ষিণ কোরিয়া। দলের হয়ে গোল করেন জে.এস লি এবং ওহ হিউন-গিউ (FIFA World Cup)।
প্রথম সারির অনেক দলের দুঃস্বপ্ন হতে পারে দক্ষিণ কোরিয়া সেটা এই ম্যাচে বুঝিয়ে দিলেন সন হিউং মিনেরা। অনেক সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। সুযোগ নষ্টের এই প্রদর্শনী বন্ধ করতে না পারলে এশীয় ফুটবলের অন্যতম সেরা শক্তিকে ভুগতে হবে।
আরও পড়ুন: Sisamara River View Forest Villa: শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান?
চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শুরু দক্ষিণ কোরিয়ার । তবে প্রথমার্ধে চেক প্রজাতন্ত্র বেশ ভাল ফুটবল উপহার দেয় সমর্থকদের। কিন্তু খেলা তখনও বাকি। পাল্টা আক্রমণ শানায় দক্ষিণ কোরিয়া। কিন্তু কোনও গোল আসেনি সেই সময়। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে শুরু করে দক্ষিণ কোরিয়াও। ম্যাচের ৪৯ মিনিটে, জে.এস লি-র জোরালো শট সেভ করেন চেক প্রজাতন্ত্র গোলকিপার এম কোভার। সেই হাফেই বাজিমাত করেন দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা (FIFA World Cup)।


