Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে চাকরী দেওয়ার নাম করে নগদ অর্থ চেয়েছিলেন একই পরিবারের দুই চাকরীপ্রার্থীর কাছে (Bankura)। নগদ মোটা অঙ্কের টাকা দিতে না পারায় পরিবারের শেষ সম্বল সাড়ে ৬ বিঘে তিন ফসলী জমি লিখিয়ে নিয়েছিলেন তৃনমূল নেতা। কিন্তু চাকরী আর মেলেনি। রাজ্যে পালাবদলের পর এলাকার উত্তেজিত জনতা আজ হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর চালালো তৃনমূল নেতার বাড়িতে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বালসী গ্রামে।
বিশাল প্রাসাদোপম বাড়ি (Bankura)
বাঁকুড়ার পাত্রসায়ের থানার বালসী গ্রামের দাপুটে তৃনমূল নেতা হিসাবেই পরিচিত ছিলেন নবকুমার পাল। তৃনমূলের ক্ষেতমজুর সংগঠনের পাত্রসায়ের ব্লক সভাপতি এই নবকুমার পাল নিজের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তৃনমূল আমলে ব্যপক তোলাবাজী থেকে শুরু করে চাকরী দেওয়ার নাম করে টাকা তোলার কাজে রীতিমত হাত পাকিয়েছিলেন। সাধারণ কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা নবকুমার পাল বালসী গ্রামে তৈরী করেছিলেন বিশাল প্রাসাদোপম বাড়ি।

অভিযোগ করেন (Bankura)
সম্প্রতি রাজ্যে পালাবদলের পর স্থানীয় এক যুবক অভিযোগ করেন তাঁর পরিবারের দুই চাকরীপ্রার্থীকে চাকরী দেওয়ার নাম করে সাড়ে ৬ বিঘে উর্বর জমি নিজের নামে করেছেন নবমুকার পাল। সেই জমির উপর নবকুমার বিশাল বাড়ি তৈরী করে বাগানবাড়ি তৈরীর পরিকল্পনা করেছিলেন বলেও অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই আজ এলাকার মানুষের রোষ আছড়ে পড়ে নবকুমার পালের বালসী গ্রামের বাড়িতে।

ভাঙচুর উত্তেজিত স্থানীয়
উত্তেজিত জনতা ভেঙে ফেলে বাড়ির জানালার কাঁচ। নবকুমার পাল বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁকেও হালকা মারধোর করা হয় বলে অভিযোগ। নবকুমার পালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমলেও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃনমূল নেতা। চাকরী দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছিলেন অন্যের জমি, তৃনমূলের প্রাসাদোপম বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের ।



