Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশভাগের প্রকৃত এবং আসল ইতিহাসকে (West Bengal Day 2026) নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবার জন্য নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এই প্রথম পশ্চিমবঙ্গে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। বাংলার ইতিহাসে এই প্রথমবার এই দিনটি বড় করে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী (West Bengal Day 2026)
রাজ্যজুড়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (West Bengal Day 2026)। গোটা অনুষ্ঠানটির আয়োজন করা হবে তারকেশ্বরে। কাকতালীয়ভাবে একুশে জুন পালন করা হয় ‘আন্তর্জাতিক যোগ দিবস’। অর্থাৎ এই অনুষ্ঠানের পরের দিন বাংলা থেকেই যোগ দিবস উদযাপনে শামিল হবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র এই দিবসটি পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে।
‘বাংলা দিবস’ বনাম ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal Day 2026)
ইতিহাসের পাতা ওল্টালে দেখতে পাওয়া যায়, ২০২৩ সাল থেকে এই দিনটি পালন করা শুরু হয়েছিল রাজ্যের লোক ভবনে। তৎকালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ শে জুন নয় বরং পয়লা বৈশাখ এই দিনটিকেই বেছে নিয়েছিলেন রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে। নাম দিয়েছিলেন ‘বাংলা দিবস’। কিন্তু বিজেপি তার এই সিদ্ধান্তকে বরাবর অসমর্থন জানিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পয়লা বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসের কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেছিলেন ইতিহাস অন্তত এমন কথা বলে না।
আরও পড়ুন: Suvendu Adhikari: ‘টাটাকে বাংলায় আনব’, শিল্প বিনিয়োগ নিয়ে বড় দাবি শুভেন্দুর
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালা বদল ঘটে গেছে। জোড়া ফুলশিবিরকে হারিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসতেই ২০ শে জুন দিনটিকেই আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য অনুমোদন দেয়।


