Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্লাব ফুটবলে ধারাবাহিকভাবে ভাল খেলছেন গিলবার্তো মোরা। মেক্সিকোর সর্বোচ্চ লিগে ইতিমধ্যেই খেলে ফেলেছেন ৫০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন (Gilberto Mora)।
মেক্সিকোর হয়ে রেকর্ড গড়লেন মোরা (Gilberto Mora)
বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ড গড়ার স্বপ্ন সবার থাকলেও সেটা সব সময় সত্যি হয় না। তবে যাদের সত্যি হয় তাঁদের কাছে সেই ম্যাচ স্মরণীয় হয়ে থাকে আর ২০২৬ ফুটবল বিশ্বকাপ সেই কারণেই স্মরণীয় থাকবে মেক্সিকোর ১৭ বছরের মিডফিল্ডার গিলবার্তো মোরার। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভাঙলেন ৯৬ বছরের পুরনো রেকর্ড। ক্লাবের হয়ে দুই বছর ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করার পর এই বিশ্বকাপে তাঁর দিকে যে নজর থাকবে সেটা বলাই বাহুল্য (Gilberto Mora)।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন এই তরুণ তারকা। ভাঙলেন দীর্ঘদিনের অক্ষত রেকর্ড। তিনিই এখন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের কনিষ্ঠতম বিশ্বকাপার। দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে মেক্সিকোর যাত্রা শুরু হয়েছে। তবে এই ম্যাচ আরেকটি কারণে শিরোনামে এসেছে আর সেটা হল এই ম্যাচে তিন জন প্লেয়ার লাল কার্ড দেখেছেন। আর সেই চর্চার মধ্যেই নিঃশব্দে রেকর্ড গড়লেন মোরা। মেক্সিকান ফুটবলে নতুন অধ্যায় সূচনা করলেন এই ১৭ বছরের তারকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৫ মিনিটে মাঠে পা রাখার সঙ্গে সঙ্গে নজির গড়েছেন গিলবার্তো। মেক্সিকোর সবচেয়ে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে বিশ্বকাপের ম্যাচ খেলে ফেললেন তিনি। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে মেক্সিকোর হয়ে খেলেছিলেন ম্যানয়েল রোসাস। সে সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ১৩৪ দিন। মোরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললেন ১৭ বছর ২৪০ দিন বয়সে। ভেঙে দিলেন রোসাসের ৯৬ বছরের রেকর্ড।
আরও পড়ুন: West Bengal Day 2026: ‘বাংলা দিবস’ বিতর্ক পেরিয়ে এবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সম্ভাবনাময় মিডফিল্ডার হিসেবে তাঁর নাম বিবেচনা করা হয়। তাঁর দক্ষতার উপর দেশের সমর্থকদের পাশাপাশি আস্থা দেখিয়েছেন মেক্সিকান কোচও। তিনি বিগত দুই বছর ধরে ধারাবাহিকভাবে যে পারফর্ম করেছেন সেটারই ফল পাচ্ছেন। সেই পারফর্ম করার কারণেই জাতীয় দলের কোচ ভরসা রেখেছেন এই তরুণ মিডফিল্ডারের উপর। অনেকের মতেই মেক্সিকোর মধ্যে রয়েছে ডার্ক হর্স হওয়ার সমস্ত সম্ভাবনা। তাঁদের গতি, আক্রমণ, ছোট ছোট পাসে খেলা তৈরি ইত্যাদির উপর ভর করে অনেকের মতেই বিশ্বকাপে উঠতে পারে মেক্সিকান ওয়েভ (Gilberto Mora)।


