Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পৃথিবীর আকাশে ফের দেখা যাবে এক বিরল (Total Solar Eclipse) মহাজাগতিক দৃশ্য। আগামী ১২ অগস্ট ঘটতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দীর্ঘ দুই বছর পর আবারও এমন অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী। এই সময় কয়েক মিনিটের জন্য সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাবে এবং দিনের বেলাতেই বেশ কিছু এলাকায় নেমে আসবে অন্ধকার।
কী জানাল নাসা? (Total Solar Eclipse)
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, ওই দিন (Total Solar Eclipse) সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করবে চাঁদ। চাঁদের ছায়া পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলের উপর পড়ার ফলে সূর্যের আলো পুরোপুরি পৌঁছাতে পারবে না। এই ঘটনাকেই বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। NASA-র তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং পর্তুগালের উত্তর-পশ্চিম অংশ থেকে এই বিরল দৃশ্য সরাসরি দেখা যাবে। স্থানীয় সময় দুপুরের দিকে শুরু হবে গ্রহণ। ওই সময় সূর্য সম্পূর্ণ ঢেকে গিয়ে কয়েক মুহূর্তের জন্য আকাশের রূপ বদলে যাবে।
কোন কোন জায়গায় পূর্ণগ্রাস?
তবে পৃথিবীর সব জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অংশে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। সেখানে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে চলে যাবে।
আরও পড়ুন: Weather Report: বঙ্গে এল বর্ষা, স্বস্তির বৃষ্টি কবে?
এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে মেক্সিকো, আমেরিকা এবং কানাডা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আগামী বছরগুলিতেও একাধিকবার এমন মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ২০২৭ সালের ২ অগাস্ট দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানা গেছে।


