Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে বাংলায় প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী (Weather Report) বায়ু। শুধুমাত্র পুরুলিয়ার কিছু অংশ বাদে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা ঢুকে পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার উপর দিয়ে ধানবাদ হয়ে অগ্রসর হয়েছে। বাংলা ছাড়াও বিহারের আরও কিছু অংশ, ঝাড়খণ্ড এবং ওড়িশার কয়েকটি এলাকাতেও বর্ষার প্রবেশ ঘটেছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Report)
তবে বর্ষা এলেও এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির (Weather Report) সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আপাতত বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস? (Weather Report)
শনিবার কলকাতা-সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
আরও পড়ুন: AN 32 Fire: অবতরণের সময় দুর্ঘটনা, অসমে বায়ুসেনার AN-32 বিমানে আগুন
উত্তরেও একই অবস্থা
অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী সাতদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী মঙ্গল ও বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


