Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পাহাড় সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী টয়ট্রেনে চড়ে দার্জিলিংয়ের মনোরম প্রকৃতি উপভোগ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ(Hill Tour Dilip)।
টয়ট্রেনে মন্ত্রীর পাহাড় সফর(Hill Tour Dilip)
শনিবার সকালে তিনি ও তাঁর স্ত্রী টয়ট্রেনে সফর করেন। যাত্রাপথে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পর্যটকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি।

মন্ত্রীকে কাছে পেয়ে অনেকেই ছবি তোলার আবদার জানান। টয়ট্রেন সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, দার্জিলিংয়ের এই ঐতিহ্য উত্তরবঙ্গের পর্যটনের অন্যতম আকর্ষণ। পাহাড়ের সৌন্দর্য এবং টয়ট্রেনের অনন্য অভিজ্ঞতা দেশ-বিদেশের পর্যটকদের টানে।
আরও পড়ুন: Nigeria Cocaine: নাইজেরিয়ায় কোকেন পাচারে দোষী ১১ ভারতীয় নাবিক, জাহাজকে বড় অঙ্কের জরিমানা
মন্ত্রী ও তাঁর স্ত্রীকে টয়ট্রেনে দেখতে পেয়ে যাত্রীদের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়(Hill Tour Dilip)। পাহাড় সফরের ফাঁকে এই বিশেষ যাত্রা তাঁর সফরসূচিতে আলাদা মাত্রা যোগ করেছে।



