Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা ঘোষণার পর কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আবারও ধীরে ধীরে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়েছে(Hormuz India Tanker)। এই পরিস্থিতিতে ভারতের পেট্রোনেট এলএনজির চার্টার করা একটি এলএনজি ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
হরমুজ পার করে দেশের পথে ‘দিশা’ (Hormuz India Tanker)
মন্ত্রক সূত্রে জানা গেছে, ‘দিশা’ নামের ট্যাঙ্কারটি সোমবার হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজটি বর্তমানে গুজরাটের দাহেজ বন্দরের উদ্দেশে রওনা রয়েছে এবং ১৮ জুন সেখানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের (MoPSW) পরিচালক উপেশ কুমার শর্মা জানান, মার্কিন-ইরান কূটনৈতিক অগ্রগতির পর হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রথম দিকের এলএনজি জাহাজগুলির মধ্যে ‘দিশা’ অন্যতম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার খবরে উত্তেজনা কিছুটা কমতেই একটি এলএনজি ট্যাঙ্কারকে প্রণালী দিয়ে পূর্বমুখী যাত্রা করতে দেখা গেছে।
সিএনএন এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে চলতি সপ্তাহেই হরমুজ প্রণালীতে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের প্রস্তুতি চলছে। প্রায় ছয় সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে এই অবরোধ জারি করা হয়েছিল। এর ফলে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ বহনকারী এই গুরুত্বপূর্ণ রুটে ব্যাপক প্রভাব পড়ে।
জানা গেছে, ‘দিশা’ কাতারের রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই করে যাত্রা শুরু করেছিল। বর্তমানে জাহাজটিতে ৬২,৩৭০ মেট্রিক টন এলএনজি রয়েছে।
উপেশ কুমার শর্মা আরও জানান, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার পররাষ্ট্র মন্ত্রক, বিদেশে ভারতীয় মিশন এবং শিপিং সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ইতিমধ্যে ৩,৫৮৭ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যার মধ্যে গত ৯৬ ঘণ্টায় ফিরেছেন ৫০ জন(Hormuz India Tanker)।
আরও পড়ুন: Bhagwant Akal Takht: বিতর্কিত ভিডিয়ো: ভগবন্ত মানকে ‘গুরু-বিরোধী’ ঘোষণা অকাল তখতের
মন্ত্রকের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১০টি ভারতীয় পতাকাবাহী এবং ৫টি বিদেশি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে(Hormuz India Tanker)। ভারতের সব বন্দরেই বর্তমানে স্বাভাবিক কাজকর্ম চলছে।



