Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গ্রীষ্ম উৎসবে উপলক্ষে লস অ্যাঞ্জেলসের শহরতলির ( Surprise Attack) একটি ওয়ারহাউস কমপ্লেক্সে আয়োজিত হয়েছিল একটি সঙ্গীত অনুষ্ঠান। সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
বন্দুকবাজের আকস্মিক হামলা (Surprise Attack)
রবিবার (মার্কিন সময়) রাত ১১টা নাগাদ পুলিশের কাছে খবর আসে যে এক সন্দেহভাজন বন্দুকধারী উৎসবস্থলে প্রবেশ করেছে। খবর পেয়েই পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং একজনকে আটক করা হয়।
মাঝরাতে ফের গুলি—দুই ঘণ্টার ব্যবধানে সন্ত্রাস
রাত ১টা নাগাদ, উৎসবস্থলের কাছাকাছি এলাকায় আচমকাই চলে গুলি ( Surprise Attack)। তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রাণ হারালেন ২ জন, আহত ৬
ঘটনাস্থলেই গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির । পরবর্তীতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া এক মহিলার মৃত্যু হয়। বর্তমানে আরও ছয়জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
আততায়ী ফেরার, তদন্তে পুলিশ
এখনও পর্যন্ত পুলিশের কাছে পরিষ্কার নয় কে বা কারা এই হামলার পিছনে। সন্দেহ করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত কোনও ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে। তবে সন্ত্রাসবাদ জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের ছায়া
এটি নতুন কিছু নয় আমেরিকার জন্য। এর আগেও বিভিন্ন উৎসব, অনুষ্ঠান বা জনবহুল এলাকায় এমন এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। গত জুলাই মাসেই কেনটাকির রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে এক বন্দুকবাজ গুলি চালিয়ে হত্যা করে ২ জনকে। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় আততায়ীর।

আরও পড়ুন: Abhishek Banerjee: ছাব্বিশের আগে বড় সিদ্ধান্ত, লোকসভায় নতুন দায়িত্বে অভিষেক…
উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। প্রাণ হারান নিরপরাধ মানুষ। লস অ্যাঞ্জেলসের এই সাম্প্রতিক হামলা আবারও প্রমাণ করল—যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ আইন এবং মানসিক স্বাস্থ্য ইস্যু কতটা জটিল ও স্পর্শকাতর। প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও জবাবদিহি না থাকলে এমন রক্তপাত থামার সম্ভাবনা কম।


