Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: “কালকে দেখছি একজন বলছে পরেশ পাল স্ট্রেচারে করে নামছে, পাছে ডিম না ছোড়া হয় (Sarbori Mukherjee)। আসলে দেখুন, এগুলো কি জানেন তো? মানুষের পুঞ্জীভূত রাগ। ১৫ বছর ধরে শুধু লুট, শুধু লুট করেছে এই সরকার। মানুষের কি হয়েছে বলুন তো? ‘মা মাটি মানুষ’ এই নাম করে সবথেকে বেশি নির্যাতিত হয়েছেন মায়েরা, সবথেকে বেশি অত্যাচারিত হয়েছেন মায়েরা, সবথেকে বেশি প্রতারিত হয়েছে মানুষ, আর মাটি হয়েছে রক্তাক্ত। এ কথা আমি আপনাদের বারবার বলেছি।

আবেদন সরকারকে (Sarbori Mukherjee)
শর্বরী মুখার্জীর সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, স্বরূপ বিশ্বাস জেলখানায় গেল। এবং আমি শুধু একজন জেলখানায় গেল বলে নয়, পরের জনেরও এইরকমই শাস্তি হোক, উদাহরণযোগ্য শাস্তি পাক। আমি তো সেটাও আমার সরকারের কাছে আবেদন করব (Sarbori Mukherjee)।
আরও পড়ুন: Rahul Arunoday: রাহুলের মৃত্যু নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৈরি থাকুন আপনারা
যে জাহাঙ্গীর হাফপ্যান্ট পরে, দড়ি পরে হাঁটছে প্রতিটা জাহাঙ্গীর, একটা জাহাঙ্গীর নয়! এই তৃণমূলের ১৫ বছরের তৈরি করা প্রতিটা মস্তান, প্রতিটা গুন্ডা, প্রতিটা তোলাবাজকে এইভাবে হাফপ্যান্ট পরিয়ে দড়ি ধরে ঘোরানো হবে। তৈরি থাকুন আপনারা। মানুষকে দেখাবো আমরা এই দৃশ্য যে যারা এতদিন ধরে মানুষকে নিপীড়ন করল, তাদের শাস্তি পশ্চিমবঙ্গ সরকার এইভাবে দেবে।



