Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের ডেপুটি হাইকমিশনারকে (India Bangladesh Row) তলব করল বাংলাদেশ। কারণ হিসেবে জানা গেছে, নয়া দিল্লির বিমানবন্দরে প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা জাহেদ উর রহমানকে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী জানা গিয়েছে? (India Bangladesh Row)
সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা জাহেদ উর রহমানকে আন্তর্জাতিক বিমানবন্দরে থামায় অভিবাসন কর্তৃপক্ষ। সেখান থেকেই ঘটে বিপত্তি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্যই রাজধানী দিল্লিতে এসে পৌঁছেছিলেন। প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করবার পর তিনি সোমবার দুপুরবেলা ঢাকায় ফিরে যাবার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: Classroom Lock Issue: স্কুলের ঘর তালাবন্দি, গরমে মাটিতে বসে ক্লাস খুদে পড়ুয়াদের
শেষ পর্যন্ত জানা গিয়েছে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই পথে না গিয়ে কলম্বো মারফত ঢাকায় ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেই। ঢাকার বিদেশ মন্ত্রণালয়ের সূত্রে এই খবর জানা গেছে। এই ঘটনার সম্পর্কে বাংলাদেশের বিদেশ মন্ত্রক গভীর হতাশা প্রকাশ করেছেন। তার সঙ্গে তলব করা হয়েছে ভারতের ডেপুটি হাই কমিশনের পবন বাধেকে।


