Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তিব্বতের ছ্যেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংগমস্থলে জমে ওঠা এক বিশালাকার প্রাকৃতিক হ্রদ ভেঙে পড়েছে। এর ফলে নেপালের ভোটেকোশী নদীতে নতুন করে ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে(Flood Threat Nepal)।
কী ঘটেছে সীমান্তে? (Flood Threat Nepal)
রসুনয়ার প্রধান জেলা কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার জানিয়েছেন, নেপালি সেনাবাহিনী শুক্রবার নিশ্চিত করেছে যে চিনের ভূখণ্ডে তৈরি হওয়া কৃত্রিম হ্রদটির বাঁধ ভেঙে গিয়েছে। চিনা কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে প্রায় ২০ লাখ ঘনমিটার জল জমায় এই হ্রদটি উপচে পড়ছিল।
তড়িঘড়ি আকাশপথে নজরদারি নেপালের
পরিস্থিতি পর্যালোচনা করতে নেপাল সরকার দ্রুত আকাশপথে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। কাঠমান্ডু থেকে অতিরিক্ত কোনো বিমান না পাঠিয়ে, রসুয়ার ধুনচে অঞ্চলে আগে থেকেই প্রস্তুত রাখা নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টারগুলোকে এই কাজে নামানো হচ্ছে।
ধ্বংসের মুখে সীমান্ত এলাকা
বুধবার সকালেই এই অঞ্চলে এক মারাত্মক প্লাবন নেমে এসেছিল। ভোটেকোশী নদীর সেই তীব্র স্রোতে টিমুরে ও স্যাফ্রুবেসি এলাকার রাস্তাঘাট, সেতু ও বহু বাড়িঘর ভেসে যায়। বহু মানুষ নিখোঁজ হন এবং বেশ কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছে। নতুন করে এই বাঁধ ভাঙার ঘটনায় উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।
উদ্ধারকার্যে হাই অ্যালার্ট ও নতুন সমন্বয় (Flood Threat Nepal)
ত্রিশূলী ও ভোটেকোশী নদীর অববাহিকায় থাকা নিম্নাঞ্চলীয় এলাকাগুলোকে দ্রুত খালি করা হচ্ছে। উদ্ধার অভিযানকে গতিশীল করতে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (RCC)-এর নেতৃত্ব নিজের হাতে নিয়েছেন নেপালের আইনমন্ত্রী সবিতা গৌতম।
আরও পড়ুন: Nepal Disaster: পাহাড়ি বন্যার তাণ্ডবে স্ত্রীকে হারিয়ে হাসপাতালের বিছানায় কেশব
সেনাবাহিনী, পুলিশ ও আবহাওয়া বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নদী অববাহিকার ওপর নজর রাখা হচ্ছে, যাতে সম্ভাব্য কোনো বিপদ আসার আগেই নিম্নাঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়(Flood Threat Nepal)।



