Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের স্পেস অর্থনীতি আগামী দশকে বেশ কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে বলে বিভিন্ন সমীক্ষায় আশা করা হচ্ছে (Space Stock)।
স্পেস মিশনে নতুন দিগন্ত (Space Stock)
ভারতের মহাকাশ কর্মসূচি মানেই যে নাম সবার আগে মনে আসে সেটা হল ISRO। তবে এবার সেই ছবি দ্রুত পাল্টে যেতে চলেছে। এবার স্পেস সেক্টরের জন্য দরজা খুলছে বেসরকারি সংস্থার জন্য। শিথিল করা হয়েছে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সংক্রান্ত নিয়ম। স্যাটেলাইট, লঞ্চ ভেহিক্যাল, প্রতিরক্ষা-সংক্রান্ত মহাকাশ প্রযুক্তি এবং স্পেস পরিকাঠামোকে ঘিরে বাড়ছে বাণিজ্যিক সুযোগ। এর জেরে যে সংস্থাগুলি ইসরো এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সঙ্গে যুক্ত তাদের লাভ হতে পারে বলেই মনে করা হচ্ছে (Space Stock)।
ডেটা প্যাটার্ন: ভারতের মহাকাশ প্রযুক্তির ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেটা প্যাটার্ন। এই সংস্থা বিশেষ ধরণের ন্যানো স্যাটেলাইট বাস ডিজাইন করে। এর পাশাপাশি PSLV এবং GSLV লঞ্চ ভেহিকলের জন্য অটোমেটেড টেস্ট সিস্টেম তৈরি, মিশন ডেটা রিলের জন্য গ্রাউন্ড স্টেশন নির্মাণ এবং শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড অটোমেশনের কাজেও ঈদে অবদান রয়েছে।

কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন মিশ্র ধাতু নিগম ভারতের কৌশলগত ধাতু উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম একটি সংস্থা। এই সংস্থা মূলত তৈরি করে সুপার অ্যালয়, টাইটানিয়াম ও টাইটানিয়াম অ্যালয়, বিশেষ ইস্পাত এবং বিভিন্ন উচ্চক্ষমতাসম্পন্ন ধাতব উপাদান। গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আদিত্য-L1 এবং চন্দ্রযান-৩ মিশনে। এই সংস্থার মূল যায় আয়ের ৪০ শতাংশ আসে মহাকাশ ক্ষেত্র থেকেই। এই সংস্থা দীর্ঘমেয়াদি সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Classroom Lock Issue: স্কুলের ঘর তালাবন্দি, গরমে মাটিতে বসে ক্লাস খুদে পড়ুয়াদের
অ্যাস্ট্রা মাইক্রোওয়েভের পরিচিতি রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন রেডিয়ো ফ্রিকোয়েন্সি ও মাইক্রোওয়েভ কম্পোনেন্ট, মডিউল, সাব-সিস্টেম ও সম্পূর্ণ সিস্টেম তৈরির জন্য। এই মূলত প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করলেও প্রায় ২৫ দোচোর ধরে ভারতের মহাকাশ কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে। এর বড় অবদান রয়েছে ISRO-র CMS-03 কমিউনিকেশন স্যাটেলাইট প্রকল্পে। বিগত ৫ বছরে এই সংস্থার বিক্রির CAGR ১৮% এবং নিট মুনাফার CAGR ২৮%। প্রতিরক্ষা, রাডার ইলেকট্রনিক্স, মহাকাশ এবং আবহাওয়া-সংক্রান্ত ব্যবসায় সংস্থার ২,২৩০ কোটি টাকার অর্ডার বুক রয়েছে আর এই সব মিলিয়ে আশা করা হচ্ছে এই সংস্থাও দীর্ঘমেয়াদি লাভ পেতে চলেছে (Space Stock)।


