Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের সংকট পরিস্থিতি এবং মৃত্যুমিছিল বুকে নিয়ে বিশ্বকাপে লড়াই তারেমিদের (Iran and New Zealand)।
যুদ্ধের আবহে ফিনিক্স ফুটবল (Iran and New Zealand)
সভ্যতার ইতিহাস বড্ড বিচিত্র আর সেই বিচিত্র ইতিহাসের নাম বেঁচে থাকা। নবারুণ ভট্টাচার্য-র বিখ্যাত কবিতার লাইন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’ তবে যে দেশ এই মুহূর্তে যুদ্ধ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই দেশের নাম ইরান। মৃত্যু মিছিল আর শবের ক্ষত বুকে নিয়েই তারা খেলতে নামেন বিশ্বকাপের মঞ্চে। আমেরিকা আর ইরানের যুদ্ধ আবহেই বিশ্বকাপের প্রথম ম্যাচ নিজেদের সবটা উজাড় করে দিলেন ইরানের ফুটবলাররা (Iran and New Zealand)।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ইরানের বিশ্বকাপ সফর নিয়ে ছিল বিশেষ আগ্রহ। ইজরায়েল এবং আমেরিকার যৌথ সামরিক হামলায় বিশ্বকাপের প্রস্তুতি ঠিক মত নিতে না পারা দেশ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলল দুরন্ত ফুটবল। যুদ্ধের ক্ষত বুকে নিয়ে উজ্জীবিত ফুটবল উপহার দিল ফুটবলবিশ্বকে। দুই বার পিছিয়ে পরেও হাল ছাড়েননি মহম্মদ মোহেবিরা। খেলা শেষ হয় ২-২ গোলে।
ফুটবল নিয়ে বিখ্যাত একটি উক্তি প্রচলিত রয়েছে ‘Football is something like war’ আর হ্যাঁ সেটা যেন এক নীরব প্রতিবাদ। এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করল ইরান। একদিকে যখন অনেক টালবাহানার পর বিশ্বকাপের মঞ্চে শেষ পর্যন্ত নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামল তখন থেকেই বিশ্ব ফুটবল সাক্ষী থাকল ফুটবল নামক এই ‘যুদ্ধের’ আর হার না মানা এক মানসিকতার (Iran and New Zealand)।
ম্যাচের শুরুতেই নিউ জিল্যান্ড এগিয়ে যায়। খেলা শুরুর ৭ মিনিটের মাথায় গোল করেন ইলিজা জাস্ট। ৩২ মিনিটের মাথায় সমতা ফেরান রামিন। পিছিয়ে পড়লে কী হবে? না ছিল কোনও হতাশা আর ছিল হেরে যাওয়ার মানসিকতা। বরং এগিয়ে যাওয়া নিউ জিল্যান্ডের উপর ক্রমাগত চাপ বজায় রাখলেন ইরানের ফুটবলাররা। মাঠ জুড়ে দাপিয়ে ফুটবল খেলেছেন তাঁরা। দূর পাল্লার শটে রীতিমত বিপক্ষকে চমকে দিয়েছে।
প্রথমার্ধে খেলা শেষ হয় ১-১ স্কোরে। তবে দ্বিতীয় অর্ধের শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকে নিউ জিল্যান্ড। কিছু সময় ইরানের রক্ষণ চাপে পড়ে যায়। ৫৫ মিনিটে আবার দলকে এগিয়ে নিয়ে যান জাস্ট। তবে এবারও হাল ছাড়েনি ইরান। এই গোলের ১০ মিনিটের মধ্যেই সমতা ফেরায় ইরান। মহম্মদ মোহেবির দুরন্ত গোলে আবার খেলায় প্রত্যাবর্তন করে ইরান দল।
আরও পড়ুন: Abhishek Banerjee ED: ইডির ম্যারাথন জেরার মাঝেই স্পিকারের মেল অভিষেককে, তৎপর কীর্তি আজাদ
মঙ্গলবার ইরান বনাম নিউ জিল্যান্ড ম্যাচে ঘটল আরেকটি ঘটনা আর সেটা যুক্ত ভারতের সঙ্গে। ফুটবল বিশ্বকাপে অভিষেক হল আরও এক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের। নিউ জিল্যান্ডের হয়ে মাঠে নামলেন সরপ্রীত সিংহ। ৯০ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন ২৭ বছরের মিডফিল্ডার। সরপ্রীতের পারফরম্যান্স বেশ ভাল, প্রথম ম্যাচেই নজর কেড়েছেন তিনি। পঞ্জাবি পরিবারের সন্তান সরপ্রীত। নিউ জিল্যান্ডেই জন্ম তাঁর। ভবিষ্যতে তাঁর থেকে দলের প্রত্যাশা আরও বাড়বে বলেই আশা করা যাচ্ছে (Iran and New Zealand)।


