Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সুন্দরবনের বিদ্যাধরী নদীতে জেটি ঘাটে ধাক্কা মেরে উল্টে গেল একটি টুরিস্ট বোট (Sundarbans)। মঙ্গলবার দুপুরে গোসাবা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত বোটে কোনও পর্যটক না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (Sundarbans)
জোয়ারের সময় ‘মা একাদশী’ নামে টুরিস্ট বোটটি সাতজেলিয়া দ্বীপ থেকে গদখালির দিকে ফিরছিল। পর্যটকদের নামিয়ে দিয়ে জেটি ঘাটের দিকে আসার সময় হঠাৎ কংক্রিটের জেটিতে সজোরে ধাক্কা মারে বোটটি। ধাক্কার জেরে বোটের তলদেশে বড়সড় ছিদ্র তৈরি হয় এবং কাঠামোর একাংশ ভেঙে যায়।
বোটটি জলে ডুবে যায় (Sundarbans)
এরপর দ্রুত বোটের ভিতরে জল ঢুকতে শুরু করলে কর্মীরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই বোটটি নদীর জলে ডুবে যায়। পরে ভাটার সময় ডুবে যাওয়া বোটটিকে পুনরায় উদ্ধার করে তোলা হয়। প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার সময় বোটে কোনও পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: Abhishek Banerjee ED: ইডির ম্যারাথন জেরার মাঝেই স্পিকারের মেল অভিষেককে, তৎপর কীর্তি আজাদ
ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, জোয়ারের তীব্র স্রোত এবং নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই দুর্ঘটনা ঘটতে পারে।



