Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আর্জেন্টিনার কোচ স্কালোনি আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখেছেন (Luca Zidane)।
জিদান পুত্রের অভিষেক (Luca Zidane)
বর্তমেনের যে কোন ঘটনার সঙ্গে জড়িয়ে আছে অতীতের কোনও না কোনও গল্প। সময়টা ৫ জুন ২০০৭, বার্সেলোনায় মুখোমুখি আলজেরিয়া এবং আর্জেন্টিনা। সেই সময় আলজেরিয়ার তাবড় তাবড় তারকাদের মধ্যে জোড়া গোলে নজর করেছিল এক তরুণ। তাঁর বয়স তখন ২০। আজ সেই তরুণ এখন কিংবদন্তি আর সেই লিওনেল মেসি আর্জেন্টিনার প্রধান মুখ। ২০০৭ সালে মেসির জোড়া গোলে জিতেছিল আর্জেন্টিনা। এতো বছরের মধ্যে অনেক জল গড়িয়েছে, গত বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি আলজেরিয়া (Luca Zidane)।
৪-৩ ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছিল মারাদোনার দেশ। এখন আর্জেন্টিনার যেন ফুটবল বিশ্ব বুঁদ থাকে মেসির বাঁ পায়ের জাদু দেখার জন্য। এই মুহূর্তে খাতায় কলম দুই দলের মধ্যে পার্থক্য বিস্তর। তবে বিশ্বকাপে যে অঘটন ঘটতে সময় লাগে না সেটা বারবার প্রমাণিত। চলতি বিশ্বকাপেও দেখা এমন কিছু অঘটন ঘটতে যা কল্পনা করা যায়নি। তবে এই ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনার অন্যতম কারণ মেসি। তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা।

তবে এই মুহূর্তে আর্জেন্টিনার কোচ যাবতীয় পরিকল্পনা গোপন করে রেখেছেন। দলের পরিকল্পনা গোপন রাখতে অনুশীলনের সমস্ত দ্বার বন্ধ রেখেছেন দলের হেড স্যার। এমনকি আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশ কেমন হবে সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা। এখন দেখার এই ম্যাচে রক্ষণের দিকে হাঁটেন কোচ নাকি আক্রমণের দিকে জোর দেন বেশি। তবে তিনি কোন ফর্মেশনে খেলবেন সেটা নিয়েও রয়েছে জল্পনা।
আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেক-ঘনিষ্ঠদের বিরুদ্ধে এফআইআরের আবেদন
তবে এই ম্যাচে মেসির পাশাপাশি নজরে আর একজন তারকা পুত্র। আলজেরিয়ার হয়ে এই ম্যাচেই হয়ত অভিষেক হতে চলেছে জিদান পুত্রের। জিদান পুত্র বাবার পথে না হেঁটে ফ্রান্সের জায়গায় বেছে নিয়েছেন আলজেরিয়াকে। তিনি রয়েছেন গোলরক্ষকের ভূমিকায় সুতরাং এই ম্যাচে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে মেসিকে সামলানো। সেক্ষত্রে লুকা কিছুটা সাহায্য পেতে পারেন তাঁর বাবার কারণ ক্লাব ফুটবলে মেসিকে আটকের রাস্তা তাঁকে বানাতে হয়েছে দীর্ঘদিন (Luca Zidane)।


