Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বকাপে একদিনে চারটে ম্যাচ ড্র। অতীতে এই ছবি দেখা যায়নি (FIFA)।
ড্র-তেই রেকর্ড (FIFA)
গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচারে অনেকেই বিশ্বাস করেন জ্যোতিষীরা ভবিষ্যৎ বলতে পারেন। সেই নিয়ে তর্ক থাকলেও এখানে সেই তর্কে না যাওয়াই ভাল বরং এখানে আরেক কিংবদন্তির কথা অবতীর্ণ করা যেতেই পারে। এমন একজন কিংবদন্তি সাহিত্যিক যিনি নিজের ভবিষ্যৎ আগেই বলে দিয়েছিলেন। হাওয়ায় গা ভাসিয়ে নয় এক মহাজাগতিক ঘটনার সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভবিষ্যৎ আর সেটা মাইল গেছিল সম্পূর্ণভাবে (FIFA)।
সাহিত্য চর্চা যাঁরা করেন আর বিশেষত ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা যাঁরা করেন, মার্ক টোয়েনের সম্পর্ক তাঁরা সকলেই অবহিত। আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স হলেও, ছদ্মনাম মার্ক টোয়েন হিসেবেই পরিচিত এবং জনপ্রিয় তিনি। তাঁকে আমেরিকার সাহিত্যের জনকও বলা হয়। আর এই মার্ক টোয়েন এবং হ্যালির ধূমকেতুর মধ্যে অদ্ভুত মহাজাগতিক সংযোগ খুঁজে পাওয়া যায়। তাঁর জন্মের আগে সেই ধূমকেতুর অবস্থান আর তাঁর যখন মৃত্যু হয় এই দুই সময়ই হ্যালির ধূমকেতু পৃথিবীর সবথেকে কাছাকাছি ছিল। আর এই সাহিত্যিকের বিখ্যাত উক্তি ‘history repeats itself’. ১৯৫৮ বিশ্বকাপে ঘটে ঘটনা এবার ঘটল ২০২৬ সালের বিশ্বকাপে।
এবার বিশ্বকাপে অংশ নিয়েছে ৪৮ টি দেশ। তাদের মধ্যে রয়েছে অনেকগুলো নতুন দেশ। কিছু দলের সুযোগ যেমন অপ্রত্যাশিত আবার তাদের ম্যাচ ঘিরে ছিল বিশেষ নজর। তার একটাই কারণ কেমন পারফর্ম করে এই দেশগুলি। একদিকে যেমন এই নতুন খেলা দেশগুলির দিকে বেশি নজর ছিল তেমন এই দেশগুলিই বাজিমাত করছে। বিশ্বকাপের তথাকথিত বড় দলকে আটকে নজির গড়ছে তারা (FIFA)।

আরও পড়ুন: Ram Mandir Scam: অযোধ্যার রামমন্দিরে দান কেলেঙ্কারি: তদন্তে SIT, কী জানা গেল?
মঙ্গলবার ছিল মোট চারটি ম্যাচ আর সেই চারটি ম্যাচই ড্র হয়। প্রথম ম্যাচে বেলজিয়াম বনাম মিশর। সেটা শেষ হয় ১-১ গোলে। এরপর আরব ও উরুগুয়ে ম্যাচে শুরু থেকে সৌদি এগিয়ে থাকলেও উরুগুয়ে শেষবেলার গোল ম্যাচ ১-১ এ ড্র করে। এরপর ইরান আর নিউ জিল্যান্ড। পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করে ইরান। সোমবার রাতে স্পেন বনাম কেপ ভের্দে ম্যাচটাও গোলশূন্য ড্র হয় আর এটা ছিল এই বিশ্বকাপের এখনও পর্যন্ত সবথেকে বড় অঘটন। এই ম্যাচটা বাকি ম্যাচগুলোর থেকে আলাদা। কারণ স্পেনের মতো শক্তিশালী দলকে একা আটকে দিয়েছেন ভোজিনহা। তিনি গোটা ম্যাচে ৯টা সেভ করেন।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া ১৬টি ম্যাচের মধ্যে ৮টিই ড্র হয়েছে। একই তারিখে চারটে ম্যাচ ড্র হওয়ার ঘটনা (আমেরিকান সময় ধরলে উপরের চারটে ম্যাচ হয়েছে একই সময়ে) বিশ্বকাপের ইতিহাসেই বিরল। শেষবার ১৯৫৮ বিশ্বকাপে একদিনে চারটে ম্যাচ ড্র হয়েছিল। সেই দিনটা ছিল ১৫ জুন। আর এখানেও দিনটা ১৫ জুন (আমেরিকান সময় অনুযায়ী)। ইতিহাসের পুনরাবৃত্তি হল যেন এই ২০২৬ সালে (FIFA)।


