Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে কেন্দ্রের নির্বাচন ও ভোট গণনায় কারচুপির অভিযোগ সহ একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন ভবানীপুর কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Bhawanipur Vote)।
ভোট গণনায় কারচুপির অভিযোগ (Bhawanipur Vote)
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ভবানীপুর কেন্দ্রে ১২ রাউন্ডের পর ভোট গণনায় কারচুপি হয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনের নন্দীগ্রামে যে রিটার্নিং অফিসার ছিলেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের সেই একই রিটার্নিং অফিসারকে রাখা হয়েছিল।
নির্বাচনে পক্ষপাতিত্ব এবং স্বজন পোষণ
নির্বাচন কমিশনের যে আধিকারিকরা ২০২৬ নির্বাচন সংগঠিত করেছেন, তাঁদের নতুন সরকার বড় ও গুরুত্বপূর্ণ পদে বসিয়ে পুরষ্কৃত করেছে। এর থেকে বোঝা যায় নির্বাচনে পক্ষপাতিত্ব এবং স্বজন পোষণ হয়েছে।
আরও পড়ুন: Musoorie Murder: মুসৌরির হোমস্টেতে রহস্যজনক মৃত্যু, মৃত ২৭ বছরের আইটি কর্মী
ইলেকশন পিটিশন দাখিল (Bhawanipur Vote)
তাই ভবানীপুর কেন্দ্রে নির্বাচন ও ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেই মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন পিটিশন দাখিল করেছেন। এছাড়াও বিক্ষুব্ধ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধেও একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়



