Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রো রেলের ইতিহাসে আজ এক নতুন দিগন্তের সূচনা হলো। দক্ষিণ কলকাতার সাথে সেন্ট্রাল কলকাতার সংযোগকারী জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের নির্মাণ কাজে এল এক বিশাল সাফল্য। শুক্রবার সকাল ঠিক ৯:৩০ মিনিটে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন চত্বরে সফলভাবে সম্পন্ন হলো টানেল বোরিং মেশিন “দুর্গা”-র ‘ব্রেকথ্রু’ (Joka Metro)।
দীর্ঘ ১৭৫০ মিটার সুড়ঙ্গ (Joka Metro)
কোনো রকম দুর্ঘটনা বা কারও অত্যন্ত নিরাপদে মাটির নিচে দীর্ঘ ১৭৫০ মিটার সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করে আজ আলো দেখল এই দানবাকৃতির মেশিন। মাটির নিচে দীর্ঘ পথ পাড়ি দিয়ে টিবিএম ‘দুর্গা’ যখন টানেলের মুখ ভেঙে বাইরে বেরিয়ে আসে, তখন সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে।
সফলভাবে উত্তীর্ণ হল (Joka Metro)
ঠিক এক বছর আগে ১০ জুলাই ২০২৫ তারিখে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত এই অংশের ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়েছিল। ঠিক এক বছরের মাথায় সেই কঠিন ও চ্যালেঞ্জিং কাজ সফলভাবে সম্পন্ন করল টিবিএম ‘দুর্গা’। ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী ময়দান অঞ্চলের মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা ইঞ্জিনিয়ারদের কাছে এক বড় পরীক্ষা ছিল, যা আজ সফলভাবে উত্তীর্ণ হল।

পরিকল্পনা করা হয়েছে (Joka Metro)
‘দুর্গা’-র পিছন পিছন একই পথ ধরে এগিয়ে আসছে দ্বিতীয় টিবিএম ‘দিব্যা’। আশা করা যাচ্ছে, আগামী আগস্ট মাসের শেষের মধ্যেই ‘দিব্যা’-ও সফলভাবে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে তার সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করে ফেলবে। ২০২৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই পুরো জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হয়েছে।
লালবাজার-মেট্রো কর্তৃপক্ষ (Joka Metro)
ব্যস্ততম শহরের নিচে এবং বহু পুরোনো বিল্ডিংয়ের আশেপাশে এই ধরণের জটিল সুড়ঙ্গ তৈরির কাজে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে মেট্রো আধিকারিক আশ্বস্ত করে জানান, সুরক্ষার সমস্ত রকম আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হচ্ছে। “এটি অত্যন্ত প্রযুক্তিগত একটি বিষয়। আমাদের আধুনিক যন্ত্রপাতি এবং কর্মীরা দিনরাত কাজ করছেন। মাটির এক এক মিলিমিটার স্তরের পরিবর্তনের ওপর আমরা রিয়েল-টাইমে (সরাসরি) নজর রাখছি।
আরও পড়ুন: Abhisek Banerjee: কণ্ঠস্বরের নমুনা মামলায় অস্বস্তিতে অভিষেক, দ্রুত শুনানির আর্জি খারিজ
শুধুই সময়ের অপেক্ষা
তাই আশেপাশের বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সম্পূর্ণ সুরক্ষাবিধি মেনেই কাজ চলছে।” এই সফল ব্রেকথ্রু-র ফলে জোকা থেকে ধর্মতলা (এসপ্ল্যানেড) পর্যন্ত মেট্রো সংযোগের কাজ অনেকটাই এগিয়ে গেল। দক্ষিণ শহরতলির মানুষের জন্য কলকাতার হৃদপিণ্ডে পৌঁছানো এখন শুধুই সময়ের অপেক্ষা।



