Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালি নিরামিষ রান্নার তালিকায় ডুমুরের ডালনা (Dumurer Dalna) একটি জনপ্রিয় ও ঘরোয়া পদ। স্বাদে আলাদা, পুষ্টিতে ভরপুর এই রান্না গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। অল্প কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু পদ।
লাগবে কী কী? (Dumurer Dalna)
ডুমুরের ডালনা রান্না করতে প্রথমে (Dumurer Dalna) প্রয়োজন কাঁচা ডুমুর, আলু, আদা বাটা, জিরে বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, তেজপাতা, গরম মশলা, নুন, সামান্য চিনি এবং সরষের তেল। প্রথমে ডুমুর ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। ডুমুরের কষভাব কমানোর জন্য নুন ও হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নেওয়া ভালো।
বানাবেন কীভাবে?
এরপর কড়াইতে সরষের তেল গরম করে আলুর টুকরোগুলো ভেজে তুলে রাখতে হবে। একই তেলে জিরে ও তেজপাতার ফোড়ন দিয়ে আদা, জিরে বাটা ও প্রয়োজনীয় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ ডুমুর ও ভাজা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আরও পড়ুন: Rudranil Ghosh: রুদ্রনীল ঘোষের নেতৃত্বে টলিউডে নতুন ফোরাম, আত্মপ্রকাশ ‘পারফরমেন্স অফ বেঙ্গল’-এর
এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করতে হবে, যাতে ডুমুর ও আলুর মধ্যে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। ঝোল ঘন হয়ে এলে নুন, সামান্য চিনি ও গরম মশলা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে।


