Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে আর হাসপাতালে যেতে হবে না। পুলিশকর্মীদের রক্ত ঝরতে দেবে না সরকার। স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Police)। পুলিশ বাহিনীতে আরও বেশি চাকরির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্য পুলিশের দক্ষতা বাড়াতে উদ্যোগ (Suvendu Police)
রাজ্য পুলিশের দক্ষতা ও পরিকাঠামো উন্নয়নের জন্য নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর পশ্চিমবঙ্গ পুলিশের। সেই কর্মসূচি থেকেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনার প্রসঙ্গও টানেন শুভেন্দু। তবে আগের সরকার পুলিশের দক্ষতা নিয়ে কিছুই করেনি বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর।
আগের সরকারের সময়ে গোলমাল ঠেকাতে গিয়ে বার বার পুলিশকর্মীরা আক্রান্ত হন। তবে এবার ছবি বদলাবে বলে দাবি মুখ্যমন্ত্রীর। শুভেন্দু বললেন, “আমাদের পুলিশকর্মীরা কেউ আহত হয়ে হাসপাতালে যাবে না। আমাদের পুলিশকর্মীদের গা থেকে রক্ত বেরোবে না। আমরা সুরক্ষিত পুলিশ তৈরি করব।”
আরও দেখুন: https://www.youtube.com/watch?v=xVHQ4K4MRy0
মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বাহিনীর সুরক্ষা নিয়ে নিজের অবস্থান বুঝিয়েছেন শুভেন্দু। কেন্দ্রীয় পুলিশের উপর যাতে রাজ্য পুলিশকে নির্ভর করতে না হয়, বাহিনীকে স্বনির্ভর করতে চান মুখ্যমন্ত্রী। সেই জন্যই মউ স্বাক্ষর করা হল বলে জানিয়েছেন তিনি(Suvendu Police)।
আরও পড়ুন: Cocktail 2: ককটেল ২-র ‘বন্ধু ২.০’ ঘিরে বিতর্ক, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
পুলিশে আরও চাকরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নিয়োগ পদ্ধতিতে আরও স্বচ্ছ্বতা আনতে চাইছি। আমাদের যে ১৬ হাজার কনস্টেবল প্রশিক্ষণ নিয়ে বসে আছে, তাদেরও কাজে লাগানোর উদ্যোগ নিচ্ছি (Suvendu Police)। আধুনিক সামগ্রী দেওয়ার ক্ষেত্রে সরকার পুলিশকে মদত দেওয়ার ব্যবস্থা করছে।”



