Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ (Kolkata Metro Station) করিডরের স্টেশনগুলিতে পরিষেবা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক করতে বড়সড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এসকেলেটর-সহ বিভিন্ন পরিষেবা খারাপ হয়ে পড়ে থাকার অভিযোগের মধ্যে এবার প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে মেট্রো কর্তৃপক্ষ। নতুন ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে স্টেশনের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির উপর এক জায়গা থেকেই নজর রাখা সম্ভব হবে।
কী কী পর্যবেক্ষণ করা হবে? (Kolkata Metro Station)
প্রস্তাবিত ব্যবস্থায় এসকেলেটর (Kolkata Metro Station), লিফট, বাতানুকূল ব্যবস্থা, বায়ু চলাচল এবং জল নিষ্কাশনের মতো পরিষেবার অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। কোনও যন্ত্রে অস্বাভাবিকতা দেখা দিলে সেন্সরের মাধ্যমে তা শনাক্ত করে নির্দিষ্ট সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা থাকবে। সেই তথ্য সরাসরি কন্ট্রোল রুমে পৌঁছনোর ফলে সমস্যা বড় আকার নেওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ করা সম্ভব হবে।
কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কয়েকটি স্টেশনকে নিয়ে আলাদা ক্লাস্টার তৈরি করে পরিচালন ও নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে। পাঁচটি করে স্টেশনকে একটি ক্লাস্টারের আওতায় রাখার ভাবনা রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট স্টেশনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পরিষেবাগুলি পরিচালনার ব্যবস্থাও করা হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে স্টেশনের তাপমাত্রার উপরও নজর রাখা যাবে। নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পৌঁছতে পারে কন্ট্রোল রুমে।
আরও পড়ুন: PM Modi: ‘জীবনে আউট অব সিলেবাস প্রশ্ন আসবেই’- জেন জিদের পাঠ মোদীর
শুধু স্টেশন পরিষেবা নয়, উত্তর-দক্ষিণ করিডরের পুরনো ট্র্যাক, রেল ও সিগন্যালিং পরিকাঠামোতেও প্রয়োজনীয় উন্নতির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের চাহিদা মেটাতে নতুন সাব-স্টেশন তৈরির কথাও ভাবা হচ্ছে।


