Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা-র ঘনিষ্ঠ এবং তৃণমূল শ্রমিক সংগঠনের টাউন সভাপতি ইন্দ্রজিৎ রায় (হারু)-কে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, ২০২১ সালে বিজেপি নেতা সুনীল সাঁতরার উপর হামলা, তাঁর বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় ইন্দ্রজিৎ রায়ের নাম জড়িয়ে ছিল। দীর্ঘদিন ধরে মামলাটি তদন্তাধীন ছিল (Birbhum)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (Birbhum)
হুগলি জেলার বলাগড় এলাকার একটি বাড়ি থেকে ইন্দ্রজিৎ রায়কে গ্রেফতার করা হয়। তিনি বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী বলেও জানা গিয়েছে। গ্রেফতারের পর তাঁকে বোলপুরে নিয়ে আসা হয়েছে। ভোট-পরবর্তী হিংসার মামলায় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায় গ্রেফতার।
আরও পড়ুন : US Command: মার্কিন কম্যান্ডের নাম থেকে ইন্দো উধাও, ভারতের গুরুত্ব কি কমছে? নয়া বিতর্ক

হেফাজতের আবেদন (Birbhum)
আজ তাঁকে বোলপুর আদালত-এ তোলা হবে। পুলিশ হেফাজতের আবেদন করা হবে কি না, তা আদালতের শুনানির পর স্পষ্ট হবে। এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



