Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্যতম আয়োজক দেশ হিসেবে পরপর দুই ম্যাচ জিতে বাজিমাত মেক্সিকোর (Mexico)।
নক-আউট পর্বে মেক্সিকো (Mexico)
বিশ্বকাপ অঘটনের খেলা। অনেক ক্ষেত্রে সব হিসেবে নিকেশ মিনিটে পাল্টে যায় আবার নতুন করে তৈরি করা হয় নতুন হিসেবে। একদিকে যেমন স্পেন, পর্তুগালের মত দেশ প্রথম ম্যাচেই আটকে গেছে সেখানে পরপর দুই ম্যাচ জিতে নিজেদের দাপট বজায় রাখল ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো (Mexico)।
বিশ্বকাপের এই মেগা মঞ্চে এখনও পর্যন্ত নিজেদের দুরন্ত ছন্দ বজায় রেখেছে মেক্সিকো। গ্রুপ ‘এ’-র গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে মেক্সিকো। এই ম্যাচে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুইস রোমো। এই গোল অবশ্য আসে দক্ষিণ কোরিয়ার গোলকিপারের একটি বড় ভুলে। আর এই গোলের সুবাদে সুপার ৩২-এ প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে মেক্সিকো। ম্যাচ জেতার পরেই গ্যালারি জুড়ে দেখা যায় মেক্সিকান ওয়েভ।
এই দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল। এই ম্যাচে নামার আগে সেই কারণে দুই দলই ছিল আত্মবিশ্বাসী। শুরু থেকেই এই ম্যাচে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই চালায়। ম্যাচের ৬ মিনিটে মেক্সিকো প্রথম সুযোগ তৈরি করে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেক্সিকান প্লেয়াররা (Mexico)।
১৯ মিনিটে মেক্সিকো গোল প্রায় করে ফেলেছিল। আলভারাদোর ক্রস থেকে জুলিয়ান দুর্দান্ত একটি হেড করেন কিন্তু সেটা সেভ করে দেন কিম সেউং-গিউ। তবে দক্ষিণ কোরিয়ায় চুপ ছিল না। তাঁরাও বিপক্ষের রক্ষণে পাল্টা চাপ তৈরি করেন। তবে সেই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় মেক্সিকো। দুই দলের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলে প্রথম হাফ থাকে গোলশূন্য থাকে।
তবে ম্যাচের ছবি পাল্টে যায় বিরতির পর। ৫০ মিনিটে বাঁ দিক থেকে ক্রস পাঠান জুলিয়ান। বলটি ধরতে এগিয়ে আসেন কিম সেউং-গিউ। প্রথমে বল পেলেও সেটি ফসকে যায় হাত থেকে। সেই সময় পেনাল্টি স্পটের কাছেই ছিলেন রোমো। তিনি এত ভাল সুযোগ হাতছাড়া করেননি। নিখুঁত শটে বল জড়িয়ে দেন গোলে (Mexico)।

গোল খাবার পর দক্ষিণ কোরিয়াও মরিয়া হয়ে ওঠে গোল শোধ করার। ৫৭ মিনিটে দক্ষিণ কোরিয়ার একটি দূর পাল্লার শট প্রতিহত করে দেয় মেক্সিকোর রক্ষণ বিভাগ। এরপর ৭৭ মিনিটে লি-এর জোরালো শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ফের আবার সুযোগ তৈরি হয় ৮৭ মিনিটে কিন্তু সেই শট দক্ষতার সঙ্গে আটকে দেন মেক্সিকান গোলকিপার রেঞ্জেল। শেষদিকে দুই দলই আক্রমণের ঝাঁঝ বাড়ালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ গোলের মূল্যবান জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো।
আরও পড়ুন: Agnimitra Paul: প্রবল বৃষ্টিতে জলমগ্ন আলিপুর চিড়িয়াখানা, খবর পেয়েই ঘটনাস্থলে অগ্নিমিত্রা পাল
এই জয়ের ফলে গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার আগে পরের পর্ব নিশ্চিত করেছে মেক্সিকো। অন্যদিকে, প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারালেও দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ এক পয়েন্ট করে। এখন দক্ষিণ কোরিয়াকে তাকিয়ে থাকতে পরে গ্রুপ পর্বের বাকি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে (Mexico)।


