Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য (Murshidabad)। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে বাবর আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে (Murshidabad)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি অন্যত্র পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই পুলিশের জালে ধরা পড়েন তিনি।
আরও পড়ুন : US Command: মার্কিন কম্যান্ডের নাম থেকে ইন্দো উধাও, ভারতের গুরুত্ব কি কমছে? নয়া বিতর্ক

আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা (Murshidabad)
ধৃত বাবর আলির বাড়ি সুতি থানার অন্তর্গত আলিনগর এলাকায় বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।



