Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন জেলা পেলো আরামবাগবাসী। নতুন সরকারের প্রথম বাজেটে খুশি আরামবাগবাসী (Arambagh)। লাড্ডু বিতরণ করে আবির মেখে চলল সেলিব্রেশন। রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানালেন আরামবাগ বাসীরা। ডবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেট। আর তাতেই বাজিমত রাজ্যে সরকারের। প্রথম বাজেটেই আরামবাগকে জেলা ঘোষণা করায় উচ্ছ্বসিত আরামবাগের মানুষ।

কৃতজ্ঞতা জানিয়েছেন (Arambagh)
নতুন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। আরামবাগের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নতুন জেলা হোক আরামবাগ। এর জন্য আরামবাগের সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবিরা এক ছাতার তলায় এসে এই দাবি তুলছিলেন অনেক দিন ধরেই। নতুন সরকার গঠনের পর তাঁদের দাবিপত্র মহকুমার চার বিধায়কের কাছেও পেশ করেন। অবশেষে সরকার তাতে মান্যতা দেওয়ায় সকলে অত্যন্ত খুশি।
বাজারে চলল লাড্ডু বিতরণ (Arambagh)
কারণ আরামবাগের বদনগঞ্জ, হাজিপুর, খানাকুল থেকে সদর চুঁচুড়ার দূরত্ব প্রায় ১০০ কিমি। এতদিন এতটা পথ অতিক্রম করে যেতে হতো। এতে সময় ও খরচ দুটোই ছিল বেশি। জেলা ঘোষণা হওয়ায় সকলেই অত্যন্ত আনন্দিত। অন্যদিকে আরামবাগকে জেলা ঘোষণার পর দিকে দিকে চলছে সেলিব্রেশন। আরামবাগ বাজারে চলল লাড্ডু বিতরণ।

ধন্যবাদ জ্ঞাপন করেন (Arambagh)
গোঘাটে মিষ্টিমুখের পাশাপাশি চলল আবির মেখে উচ্ছ্বাস। আরামবাগ বাজারে বিজেপি কর্মী সমর্থকরা ব্যবসায়ীদের লাড্ডু খাইয়ে আনন্দ ভাগ করে নেন। পাশাপাশি পথ চলতি ও গাড়ি চালকদের মধ্যে বিতরণ করা হয় লাড্ডু। প্রত্যেকেই নতুন জেলা ঘোষণার জন্য রাজ্য সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন : Kolita Maji: পরিচারিকা থেকে প্রতিমন্ত্রী, স্বপ্নের উড়ান বর্ধমানের কলিতার
প্রশাসনিক সূত্রে খবর
আগামী ৬ মাসের মধ্যে জায়গা চিহ্নিত করে সমস্ত প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রশাসন। এই দিনটি আরামবাগবাসীর কাছে অন্যতম স্মরণীয় হয়ে রইল বলে মত তাদের।



