Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের প্রতিটি জিনিসের (Vastu Hair Rules) সঙ্গেই জড়িয়ে থাকে কোনও না কোনও শক্তি। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কিছু অভ্যাসও নাকি বাড়ির পরিবেশে প্রভাব ফেলতে পারে। তেমনই একটি বিষয় হল ঘরের মেঝে বা বিভিন্ন জায়গায় যত্রতত্র চুল পড়ে থাকা।
নেতিবাচক শক্তি (Vastu Hair Rules)
চিরুনি করার সময় বা স্বাভাবিকভাবেই অনেকের (Vastu Hair Rules) চুল ঝরে পড়ে। আধুনিক জীবনে চুল পড়া খুবই সাধারণ সমস্যা হলেও বাস্তু ও জ্যোতিষ মতে, পড়ে থাকা চুলকে অবহেলা করা উচিত নয়। অনেক সময় ঘর পরিষ্কার করার পরেও কোণায়, আসবাবের নিচে বা মেঝেতে চুল পড়ে থাকে, যা বাস্তুবিদদের মতে নেতিবাচক শক্তির কারণ হতে পারে।
বিশ্বাস কী বলে?
বাস্তু বিশেষজ্ঞদের দাবি, মানুষের শরীরের সঙ্গে যুক্ত চুলের মধ্যে ব্যক্তির শক্তির একটি প্রতীকী সম্পর্ক রয়েছে। তাই ঘরের বিভিন্ন জায়গায় চুল ছড়িয়ে থাকলে তা রাহু ও শনির প্রভাবের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। এর ফলে সংসারে আর্থিক সমস্যা, অপ্রত্যাশিত খরচ এবং অর্থনৈতিক চাপ বাড়তে পারে বলে অনেকের বিশ্বাস।
শুধু অর্থনৈতিক দিক নয়, ঘরের অগোছালো পরিবেশ পরিবারের মানসিক শান্তিতেও প্রভাব ফেলতে পারে। বাস্তু মতে, পড়ে থাকা চুলের কারণে নেতিবাচকতা বাড়ে, যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি, ভুল বোঝাবুঝি ও মানসিক চাপ তৈরি হতে পারে।
অনেকে আবার পরে বিক্রি করবেন বা অন্য কাজে লাগবে ভেবে দীর্ঘদিন ধরে ঝরে যাওয়া চুল জমিয়ে রাখেন। বাস্তু মতে, এটিও শুভ নয়। দীর্ঘদিন জমে থাকা চুলে ধুলো-ময়লা জমে স্বাস্থ্য সমস্যাও তৈরি করতে পারে।
আরও পড়ুন: ISKCON Mid Day Meal: স্কুলের মিড ডে মিল এবার ইসকনের হাতে! ডিম-মাংস থাকবে তো?
তাই ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখতে চুল সবসময় পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত। এতে যেমন ঘর সুন্দর ও স্বাস্থ্যকর থাকবে, তেমনই বজায় থাকবে ইতিবাচক পরিবেশ।


