Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে কারচুপির অভিযোগে পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দিয়েছেন, রিটার্নিং অফিসারদের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভবানীপুর গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ভিভি প্যাট ও ইভিএম সংরক্ষণ করতে হবে(Bhawanipur Counting)। কোনও নথি বিকৃত করা যাবে না। মামলায় সংযুক্ত সকলকে নোটিশ দেওয়ার নির্দেশ। তিন সপ্তাহ পর আবারও এই মামলার শুনানি হবে।
ভবানীপুরে গণনায় কারচুপির অভিযোগ (Bhawanipur Counting)
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে কেন্দ্রের নির্বাচন ও ভোট গণনায় জয়ী বিজেপি প্রার্থী তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সহ একাধিক অভিযোগ তুলে গত ১৬ জুন মঙ্গলবার, কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন ভবানীপুর কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ভবানীপুর কেন্দ্রে ১২ রাউন্ডের পর ভোট গণনায় কারচুপি হয়েছে।
২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে যে রিটার্নিং অফিসার ছিলেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রেও সেই একই রিটার্নিং অফিসারকে রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের যে আধিকারিকরা ২০২৬ নির্বাচন সংগঠিত করেছেন, তাঁদের নতুন সরকার বড় ও গুরুত্বপূর্ণ পদে বসিয়ে পুরষ্কৃত করেছে। এর থেকে বোঝা যায় নির্বাচনে পক্ষপাতিত্ব এবং স্বজন পোষণ হয়েছে। তাই ভবানীপুর কেন্দ্রে নির্বাচন ও ভোট গণনায় কারচুপি অভিযোগ এনেই মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন পিটিশন দাখিল করেছেন(Bhawanipur Counting)।
আরও পড়ুন: BRICS Doval: ব্রিকস নিরাপত্তা বৈঠকে অজিত ডোভালের সতর্কবার্তা, ‘সংঘাত মেটাতে ব্যর্থ বর্তমান বিশ্ব’
মঙ্গলবার সেই মামলাতেই বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দিলেন, রিটার্নিং অফিসারদের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভাবানীপুর গাননা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ভিভি প্যাড ও ইভিএম সংরক্ষণ করতে হবে(Bhawanipur Counting)। কোনও নথি বিকৃত করা যাবে না। মামলায় সংযুক্ত সকলকে নোটিশ দেওয়ার নির্দেশ। তিন সপ্তাহ পর আবারও এই মামলার শুনানি হবে।



