Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবহেলিত পথশিশু কিংবা বিশেষভাবে সক্ষম মানুষ— উৎসবের আলো থেকে আজও যাঁরা অনেক দূরে, তাঁদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব, ওয়েস্ট বেঙ্গল। ৮১তম বার্ষিক উৎসবে শুধু বিনোদন নয়, সামাজিক দায়বদ্ধতার নজির গড়ে তুলল এই উদ্যোগ (Social Message)। সুরের জাদুতে এদিনের মঞ্চ মাতিয়ে তোলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলক মুচ্ছল ও পলাশ মুচ্ছল।
যখন মানবিকতা ও সাংস্কৃতিক আবেগ একসঙ্গে মঞ্চে উঠে আসে, তখন সন্ধ্যা হয়ে ওঠে স্মরণীয়। এমনই এক স্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী থাকল কলকাতাবাসী। শুধুই আর্থিক সহায়তা (Social Message) নয়, সংবেদনশীলতা ও বিনোদনের এক অসাধারণ সমন্বয় সৃষ্টি করল দি ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব, ওয়েস্ট বেঙ্গল।
আরও পড়ুন: Puja Donation Assault: তপসিয়ায় পুজোর চাঁদা নিয়ে দাদাগিরি, মারধরের অভিযোগে গ্রেফতার দুই দুষ্কৃতী
৮১তম বার্ষিক সাংস্কৃতিক উৎসবে তারা পাশে দাঁড়ালেন সমাজের অবহেলিত, বিশেষত পথশিশু ও বিশেষভাবে সক্ষম মানুষদের। তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য।
সামাজিক দায়বদ্ধতার নজির (Social Message)
অনুষ্ঠানের সূচনা করেন প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়নের শ্রীমতী সুরভী ভর্মা গর্গ, আইআরএস, যিনি ক্লাবের মুখ্য পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্বে আছেন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। ক্লাবের সভাপতি ভিক্রান্ত পাল সিং, আইআরএস আর্থিক সাহায্য তুলে দেন দমদমের নিহারকনা রিহ্যাবিলিটেশন সেন্টারের অধিকর্তা কান্তা চক্রবর্তীর হাতে। যারা পথশিশুদের শিক্ষা ও পুনর্বাসনে নিরলস কাজ করছে। এছাড়া আর্থিক সাহায্য প্রদান করা হয় কেষ্টপুর রবীন্দ্রপল্লী সংবেদনের অধিকর্তা সমীত সাহাকে। এই সংস্থাটি বিশেষ ভাবে সক্ষম শিশুদের জীবনে আলো জ্বালাতে কাজ করে চলেছে।

মানবিকতার উৎসবে বিনোদনের ছোঁয়া (Social Message)
মানবিকতার এই উৎসবে ছিল বিনোদনের ছোঁয়াও। অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলক মুচ্ছল এবং পলাশ মুচ্ছল-এর সঙ্গীত পরিবেশনা। তাঁদের গলায় একের পর এক হৃদয়ছোঁয়া গান শুনে দর্শকরা যেন মুগ্ধ হয়ে গেলেন। বহু জনপ্রিয় গানে মঞ্চ জুড়ে ছড়িয়ে পড়ে আবেগ আর উচ্ছ্বাস। বিনোদনের সঙ্গে সামাজিক দায়িত্বের (Social Message) বহিঃপ্রকাশই হল এদিনের উৎসবের মুখ্য উদ্যেশ্য।
আরও পড়ুন: Today Earthquake in Kolkata: হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, আতঙ্কে কলকাতা…
অবহেলিত শিশুর মুখে হাসি ফোটানো, প্রতিবন্ধকতার অন্ধকার ভেদ করে আশার আলো ছড়ানো এই সবই প্রমাণ করে যে প্রকৃত উৎসব তখনই সম্পূর্ণ হয়, যখন তা সমাজের প্রতিটা স্তরের মানুষের জন্যে কিছু করা যায় (Social Message)। “সকলের পাশে, সকলের সাথে”এই মূল মন্ত্রেই ভর করে এগোচ্ছে দি ইনকাম ট্যাক্স স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব, ওয়েস্ট বেঙ্গল।


