Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হার্দিকের বিকল্প হিসেবে যাঁকে ভাবা হয়েছিল সেই তারকা অলরাউন্ডারও ছিটকে গেলেন ইংল্যান্ড সিরিজ থেকে (Nitish Kumar Reddy)।
ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা ভারতের (Nitish Kumar Reddy)
ভারতীয় শিবির চোটের ধাক্কায় চিন্তার ভাঁজ। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের আগে বিপাকে ভারতীয় শিবির। আগেই এই দুই সিরিজ থেকে থেকে ছিটকে গেছিলেন হার্দিক পান্ডিয়া। ফিটনেস পরীক্ষায় পাস না করতে পারার কারণে তিনি নেই এই দুই সিরিজে। তাঁর পরিবর্ত প্লেয়ার হিসেবে দলে নেওয়া তারকা অলরাউন্ডারও এবার ছিটকে গেলেন সফর থেকে (Nitish Kumar Reddy)।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট নীতিশ কুমার রেড্ডিকে হার্দিকের পরিবর্ত হিসেবে দলে নিয়েছিল নীতিশ কুমার রেড্ডিকে। টেস্টের পাশাপাশি সীমিত ফরম্যাটের ক্রিকেটেও তাঁকে ভাবা হয়েছিল। তবে এবার সেই অনেক আবার সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গেল। চোটের কারণে আসন্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন তিনি। বাঁ পায়ের কোয়াড্রিসেপস মাসলে চোট বাড়ায় তিনি খেলতে পারবেন না বলেই জানা গেছে সদ্য প্রকাশিত এক রিপোর্টে।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে মাসাথে বোলিং করার সময় চোট পান তিনি। সেই কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আবার চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে তিনি মাঠে নেমে ৬ ওভার বল করে ৪২ রান দেন। তবে ম্যাচের পর আবার অস্বস্তি অনুভব করেন তিনি। এখন অন্তত এক মাসের জন্য তাঁকে BCCI-এর সেন্টার অব এক্সেলেন্স-এ থাকতে হবে এবং সেখানেই তাঁর রিহ্যাব চলবে (Nitish Kumar Reddy)।

তাই আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ়ে খেলার সম্ভাবনা নেই এই পেসার-অলরাউন্ডারের। অগস্ট মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। দু’টি টেস্ট ম্যাচ খেলার কথা তাদের আর এই সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে ফেরাই এখন নীতীশ কুমার রেড্ডির প্রধান লক্ষ্য। তবে ভারতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নীতীষের ছিটকে যাওয়ার কোনও খবর দেওয়া হয়নি।
এবার হর্ষিত রানার নাম উঠে এলেও ব্যাটিংয়ের কারণে তাঁকে নিয়ে প্রশ্ন থাকছে। সে ক্ষেত্রে নির্বাচকরা নজর রাখতে পারেন সূর্যাংশ শেজের দিকে। সম্প্রতি শ্রীলঙ্কায় ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলতে গিয়ে তিনি একটি হাফসেঞ্চুরি করেছিলেন। তবে তিনি আবার বল হাতে তেমনসাফল্য পাননি। এখন দেখা যাক কার উপর ভরসা রাখতে চলেছে ভারতীয় শিবির (Nitish Kumar Reddy)।


