Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সব দিক থেকে তৈরি মনে হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচ ড্র করেই খুশি থাকতে হল ইংল্যান্ডকে (England vs Ghana)।
আবার একটা ম্যাচ গোলশূন্য (England vs Ghana)
শুরু থেকে এবার স্পষ্ট একটা বিষয়, এই বিশ্বকাপ যেমন রেকর্ড ভাঙবে গড়বে তেমন এই বিশ্বকাপ সাক্ষী থাকবে অঘটনের। ইংরেজ দাপট ফিকে হয়ে গেল আফ্রিকার এক দেশের সামনে। মঙ্গলবার রাতে (ভারতীয় সময়) ঘানার কাছে থামল ইংল্যান্ড। এই ম্যাচে হ্যারি কেনও কোনও সুবিধা করতে পারলেন না (England vs Ghana)।
মার্কিন মুলুকে এই মহারণে যে দলগুলিকে তুলনামূলক ছোট মনে হচ্ছে তারা এমন ফুটবল উপহার দিচ্ছে যেখানে বিশ্ব তাকিয়ে থাকছে অপার বিস্ময়ে। ইংল্যান্ড যে ঘানার সামনে গোল শূন্য অবস্থায় শেষ করবে সেটা কেউ ভেবেছিল বলে মনে হয় না। কিন্তু ৯০ মিনিটে গোলমুখ খুলতে ব্যর্থ হ্যারিকেন, জুড বেলিংহ্যামরা। প্রথমার্ধে তেমন সুযোগ সৃষ্টি না হলেও, ম্যাচের শেষদিকে বেশ কয়েকটি সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু কাজে লাগাতে পারেনি। এই ম্যাচে ঘানার কোচ কার্লোস কুইরোজের মাস্টারস্ট্রোকে আটকে গেল ইংরেজ দাপট। রক্ষণ সংগঠন রেখে ইংল্যান্ডের এই ৭১ বছরের কোচ বাজিমাত করলেন।
আরও পড়ুন: Rooh Film: হরর দুনিয়ায় ফিরছেন ইমরান হাশমি, আসছে মিউজিক্যাল-হরর ছবি রূহ!
আগের ম্যাচে দুরন্ত ছন্দ দেখালেও এই ম্যাচের প্রথম ৪৫ মিনিটে আফ্রিকার এই দেশের কাছে আটকে যায় ইংল্যান্ড। বিরতি পর্যন্ত খেলা থাকে গোল শূন্য। সমর্থকরা আশা করছিলেন দ্বিতীয় হাফে জ্বলে উঠবেন হ্যারি কেনরা। কিন্তু বারবার ঘানার জঙ্গলে বারবার আটকে যায় ইংল্যান্ডের প্লেয়াররা। এখানে ঘানার প্লেয়ারদের থেকে কোথাও বেশি কৃতিত্ব ঘানার কোচের। কার্লোস কুইরোজের চালে আটকাল টুখেলের ছাত্ররা। একদিকে ৭১ বছরের অভিজ্ঞ কোচ আর অন্যদিকে হাতেখড়ি হওয়া টুখেল। অভিজ্ঞতার কাছে থামতে হল ইংরেজ কোচকে (England vs Ghana)।

প্রথম ৪৫ মিনিটে রক্ষণএতটাই সংগঠিত ছিল যে সেই রক্ষণ ভেঙে হ্যারি কেনরা ঢুকতেই পারল না। খেলা তৈরির জন্য ফাঁকা জমি পায়নি কেন, বেলিংহ্যামরা। এক ইঞ্চিও জমি ছাড়া হয়নি ইংল্যান্ডের প্লেয়ারদের জন্য। তাতেই সমস্যায় পড়ে টুখেলের দল। প্রথমার্ধে মাত্র ৬টি শট নেন ইংল্যান্ডের স্ট্রাইকিং লাইন আপ। কিন্তু গোলে রাখতে পারেনি। বক্সের মধ্যে ইংল্যান্ডের কোনও প্লেয়ার বল পেলেই, তাঁকে চার-পাঁচজন ঘিরে ধরে। ট্যাকটিক্যাল লড়াইয়ে মার খেয়ে যায় ইংল্যান্ড।
তবে এই দিন খুব বেশি বল পায়ে দেখা যায়নি ইংলন্ডের অধিনায়ককে। বারবার ঘানার করিডরে আটকে যায় ইংল্যান্ড আক্রমণ। উইং দিয়েও আক্রমণের চেষ্টা চালান ইংল্যান্ডের প্লেয়াররা কিন্তু সেখানেও লাভের লাভ হয়নি। তবে ঘানা এই ম্যাচ জিততে পারত যদি না ৭৯ মিনিটে একটা সনিশ্চত সুযোগ হাতছাড়া করত। ইংল্যান্ডের গোলকিপার মিস করলেও সেই বল বাঁচায় ইংল্যান্ডের রক্ষণ। ম্যাচের শেষ পাঁচ মিনিট ঘানার রক্ষণের উপর চাপ বাড়ালেও গোল আসেনি। শেষ ১০-১৫ মিনিট যে প্রেসিং ফুটবল খেলল ইংল্যান্ড, প্রথম থেকে এই খেলা খেলতে পারলে রোখা কঠিন হত। নকআউট পর্বে দলের দুই সেরা অস্ত্র সাকা এবং র্যাশফোর্ডকে প্রথম একাদশে না রাখলে ভুগতে হতে পারে (England vs Ghana)।


