Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপে গোলের রেকর্ড রোনাল্ডোর (Cristiano Ronaldo)।
রেকর্ডবুকে রোনাল্ডো (Cristiano Ronaldo)
‘হাতি যখন বিপাকে পড়ে চামচিকেতে লাথি মারে’, প্রবাদের অর্থ যখন শক্তিশালী কেউ বিপদে পড়েন যে কেউ তাঁকে আক্রমণ করে। এমন বহু সময় এসেছে কারোর খারাপ সময় এলে তাঁকে সবাই আক্রমণে বিদ্ধ করেছেন। সেই সময় তাঁরা অপেক্ষা করেছেন কিন্তু প্রতিআক্রমণ করেননি বরং অপেক্ষা করেছেন সময়ের (Cristiano Ronaldo)।
একদিকে যখন মেসি নিজের ম্যাজিক দেখাচ্ছেন সেই সময় রোনাল্ডো সমালোচনার মুখে। প্রথম ম্যাচে জ্বলে না ওঠার কারণে তাঁকে কেউ বলেছেন অবসর নিতে আবার কেউ বলেছেন ফুরিয়ে গেছেন সিআর ৭ কিন্তু…যখন মাঠে রোনাল্ডোর মত প্লেয়ার থাকেন তখন প্রতিটা কিন্তুর থেকেই জন্ম নেয় আরেকটা নতুন অভিযানের।

সব শেষের একটা শুরু থাকে আর আজকের ম্যাচে রোনাল্ডোর বিশ্বকাপের আসল অভিযান শুরু হল শুরুর ছয় মিনিটের মাথায় গোল করে নিন্দুকদের মুখের উপর জবাব দিলেন রোনাল্ডো। বিশ্বকাপে নিজের জানান দিলেন পর্তুগিজ তারকা। লিওনেল মেসির পর ইতিহাসে নাম তুললেন সিআর সেভেন। প্রথম ফুটবলার হিসেবে ছ’টি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন এই অন্যতম শ্রেষ্ঠ এই তারকা। বুঝিয়ে দিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। ম্যাচের ৬ মিনিটে চলন্ত বল রাখলেন গোলে। এক কথায় দারুণ গোল। রেকর্ডবুক নাম তোলা মাত্র সেই সিউ সেলিব্রেশন। বয়স্ক প্লেয়ার হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড তালিকায় রোনাল্ডো রয়েছেন দ্বিতীয় স্থানে (Cristiano Ronaldo)।

টানা দশ ম্যাচে গোলের দেখা না পাওয়ার পর অবশেষে কাটল গোলের খরা। দুই দশক ফুটবল ময়দান রয়েছে মেসি রোনাল্ডোর দখলে। ম্যাচের শুরুতেই গোলের খাতা খোলেন এই মহাতারকা। আলাদা আলাদা ভাবে ছয় বিশ্বকাপে গোলের রেকর্ড এখন রোনাল্ডোর। ভবিষ্যতে কেউ সেই রেকর্ড ভাঙতে পারবেন কিনা সেটা সময়ই বলে তবে আজ রোনাল্ডোর জন্য একটা কথাই প্রযোজ্য আর সেটা হল, ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট। এদিন তারই প্রমাণ দিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)।


