Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দিন সাজঘর পরিষ্কার করে মন জয় করে নিলেন জর্ডনের ফুটবল দল। কর্মীদের জন্য রেখে এলেন মিষ্টি (Jordan)।
জর্ডনের প্রশংসায় ফুটবলপ্রেমীরা (Jordan)
কেউ কেউ থাকেন যাঁরা ম্যাচ না জিতলেও মন জিতে নেওয়ার ক্ষমতা রাখেন। এমন অনেক মানুষকেই দেখি যিনি হয়ত জীবনে তথাকথিত সামাজিক সফলতা পাননি কিন্তু সেই মানুষটা সবার মন আলো করে রয়েছেন। তাঁর ভাল নাম আলো না হলেও সেই প্রকৃত অর্থে ‘আলো’। মাঝে মাঝে যখন খুব অন্ধকার লাগে তখন এমন আলোর সন্ধান পেলে আবার নতুন করে সবটা ভাল লাগতে শুরু করে (Jordan)।
ফুটবল বিশ্বকাপ চলছে তার নিজের দুর্বার গতিতে। গ্যালারি জুড়ে চিৎকার, তারকাদের গোল, দলের সফলতা আবার ব্যর্থতা। প্রশংসা এবং সমালোচনায় ভর করে আপন তালেই গড়িয়ে চলেছে বিশ্বকাপের বল। একদিকে যেমন রয়েছে পরের পর্বে যাওয়ার উল্লাস তেমনই বাজ্জে বিশ্বকাপে বিদায়ের সুর। আর বিদায় নেওয়া দলের তালিকায় যুক্ত হয়েছে জর্ডনের নাম। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও তাঁরা মন জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের।
বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়াম ছেড়ে বেরোনোর সময় ড্রেসিং রুম পরিষ্কার করে আসেন জাপানের ফুটবলাররা। দীর্ঘদিনের এই চেনা ছবি দেখে অভ্যস্ত ফুটবল বিশ্ব। এবার সেই তালিকায় নাম লেখাল জর্ডন। আলজেরিয়ার কাছে ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে তাঁদের। তবে এরপরেই তাঁরা সাজঘর পুরো পরিষ্কার করে আসেন (Jordan)।

আরও পড়ুন: US Student Visa: মার্কিন ছাত্র ভিসায় বড় পরিবর্তনের প্রস্তাব, ভারতীয়দের উপর কী প্রভাব?
এর পাশাপাশি, জর্ডনের স্থানীয় মিষ্টিও রেখে আসেন স্টেডিয়ামের কর্মীদের জন্য। সঙ্গে একটি বার্তায় জর্ডন দল জানিয়েছে, অবিশ্বাস্য এক অনুভূতির সাক্ষী থাকল তারা। যাঁরাই খেয়াল রেখেছেন, তাঁদের দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং আপ্যায়নে অভিভূত বলে জানিয়েছে জর্ডন। ফিফা সেই ভিডিয়ো প্রকাশ করেছে সমাজমাধ্যমে। এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। এই ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই প্রশংসা পেয়েছেন নেটিজেনদের কাছ থেকে।
জর্ডনের কোচ জামাল সেলামি অবশ্য ফুটবলারদের খেলায় গর্বিত। তিনি বলেছেন, ‘আলজেরিয়া দল কিছু পরিবর্ত খেলোয়াড় নামায় যা দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে। ওদের আক্রমণ ভাগে একজন লম্বা ফুটবলারও ছিল। আমাদের অনভিজ্ঞতার অভাবেই ওরা দুটো কর্নার কিক থেকে গোল করেছে। তবে দারুণ একটা ম্যাচ খেলেছি। আমাদের গর্বিত হওয়া উচিত।’ ভালবাসা ছোঁয়াচে হলে যেমন ক্ষতি নেই তেমন এমনই ভাল প্রথা যদি সংক্রামক হয় তবে বিশ্বে মানব সভ্যতারই লাভ (Jordan)।


