Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রেকর্ড গড়ে ক্রমতালিকার শীর্ষে হেনরি অন্যদিকে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)।
গিলের উত্থান (Shubman Gill)
বিশ্ব ক্রিকেট বিরাট যুগ দেখেছে। আজ কোহলি শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলা চালিয়ে যাচ্ছেন দেশের জার্সি গায়ে তবু তাঁর দাপট এখনও একই রকম। তবে চোটের কারণে আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি তিনি আর সেই সিরিজেই দুরন্ত ফর্মে ছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।
আসন্ন ইংল্যান্ড ট্যুরের আগে গিলের ছন্দে একদিকে যেমন স্বস্তি ভারতীয় শিবিরে তেমন ভরসা পাচ্ছেন সমর্থকরাও। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন গিল এবার তার পুরস্কার পেলেন। বুধবার ICC-র র্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় তিন ধাপ উঠে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন গিল।
এই উত্থানের ফলে বিরাট কোহলিকে টপকে গেলেন বর্তমান জাতীয় দলের অধিনায়ক শুভমন। শীর্ষস্থানে থাকা ড্যারিল মিচেলের চেয়ে সামান্য পিছিয়ে তিনি। অন্য দিকে নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন। তাঁর এই উত্থান নজির সৃষ্টি করেছে (Shubman Gill)।

আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের হয়ে দুরন্ত ছন্দে ব্যাট করেছেন তিনি। একাই দলের ব্যাটিং লাইন-আপকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে গিল এখন দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে থাকা নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলের থেকে মাত্র ২৪ পয়েন্টে পিছিয়ে তিনি। নতুন এই তালিকায় ৭৬৮ পয়েন্ট নিয়ে বিরাট কোহলি নেমে গেলেন তিনে।
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ODI সিরিজের দু’টি ম্যাচে ৮৪ ও ১৫৪ রানের ইনিংস খেলছিলেন গিল। সেই দুর্দান্ত ব্যাটিংয়ের ফল এবার পাওয়া গেল এই ক্রমতালিকায়। ঈশান কিষাণও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচে ধারাবাহিক পারফর্ম্যান্সের জোরে তিনি ২১ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে উঠে এসেছেন ঈশান।
আরও পড়ুন: Jordan: বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও মন জয় জর্ডনের
তবে নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরির উত্থান নজির গড়েছে। এখন টেস্টে এখন বিশ্বের সেরা বোলার এই কিউয়ি পেসার। ৮৭০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরার সঙ্গে শীর্ষে উঠে এসেছেন হেনরি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে একা হাতে ম্যাচ জিতিয়েছিলেন হেনরি। সেই পারফর্ম্যান্সের পুরস্কার এই উত্থান।
এই কৃতিত্বের মাধ্যমে হেনরি এক নয়া নজির গড়লেন। ১৯৯০ সালে রিচার্ড হ্যাডলির পরে কোনও কিউয়ি বোলার ICC-র র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকেননি। ৩৬ বছর পরে শীর্ষে উঠে নজির গড়লেন হেনরি (Shubman Gill)।


