Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধাক্কা পাকিস্তানের। আট পয়েন্ট কেটে নিল আইসিসি (ICC)।
পাকিস্তানের আট পয়েন্ট কাটা গেল (ICC)
বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে সিরিজ খেলতে ব্যস্ত পাকিস্তান দল। সিরিজের শুরুটা একদমই ভাল হয়নি পাক শিবিরের। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০৪ রানে হারতে হয়েছে পাকিস্তানকে। এবার মিরপুরের ম্যাচের জন্য জরিমানা এবং পয়েন্ট কাটা গেল পাকিস্তানের। মন্থর বোলিংয়ের জন্য শান মাসুদের দলকে আইসিসি শাস্তি দিয়েছে। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় নেমে গেল পাকিস্তান (ICC)।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের অভিযোগ ওঠে। এক দুই ওভার নয় নির্দিষ্ট সময়ের মধ্যে ৮ ওভার কমে করেছিল পাকিস্তান। সেই কারণে নিয়ম অনুযায়ী পয়েন্ট কাটা গিয়েছে সঙ্গে জরিমানা। পাক ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আট পয়েন্ট হারিয়ে বিপাকে পাক বাহিনী।

নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা কাটা হয় এবং প্রতি ওভারের জন্য এক পয়েন্ট। সেই হিসেবে পাকিস্তান দলের ৪০ শতাংশ জরিমানা এবং আট পয়েন্ট কাটা গিয়েছে। আইসিসি এই শাস্তির কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রথম টেস্ট ম্যাচের পর ম্যাচ রেফারি জেফ ক্রো পাক অধিনায়ককে ডেকে পাঠান। তিনি ভুল স্বীকার করে নিয়েছেন।
আরও পড়ুন: Ishan Kishan: আইপিএল-এর মাঝেই ঈশানের প্রাপ্তিযোগ
একদিকে লজ্জার হার আর অন্যদিকে পয়েন্ট কাটা, জোড়া ফলায় পা কাটলো পাকিস্তানের। WTC-র ২০২৫-২৭ চক্রে এখনও পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচের মধ্যে দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান এবং জিতেছে একটি ম্যাচ। পাক দলের সংগ্রহে ছিল ১২ পয়েন্ট। সেখান থেকে ৮ পয়েন্ট হারিয়ে এখন ৪ পয়েন্টে দাঁড়িয়েছে। পয়েন্ট শতাংশ ১১.১১। এর ফলে তাঁরা নেমে গিয়েছেন ৮ নম্বরে। তাঁদের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (ICC)।


