Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার (CM on Taratala) ভয়াবহ বিপর্যয় নিয়ে এবার বিধানসভায় তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিতর্কিত বিল্ডিং প্ল্যানের মূল নকশা ও নথি টেবিলে ঠুকে সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। ডিজাইনে মারাত্মক ভুল থাকা সত্ত্বেও কীভাবে এই প্ল্যানে অনুমোদন দেওয়া হলো, তা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই পাপে জড়িত কাউকে রেয়াত করা হবে না।
বৃহস্পতিবার সকালেও উদ্ধারকার্য (CM on Taratala)
চারিদিক যেন ধ্বংসস্তূপ (CM on Taratala)! তারাতলার দুর্ঘটনাস্থলে ছড়িয়েছে রয়েছে লোহার বিম, সিমেন্টের চাঙড়। বুধবার রাতভর লাগাতার অভিযান চলার পর বৃহস্পতিবার সকালেও চলে উদ্ধারকার্য। ভেঙে পড়া বড় বড় চাঙর, লোহার বিম সরিয়ে দেখা হচ্ছে আরও কেউ ভিতরে আটকে রয়েছেন কি না।
তবে এই ঘটনার দায় কার? (CM on Taratala)
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে পূর্বতন সরকারের বেনিয়ম তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, গত ১৭ই জানুয়ারি তারাতলার বিতর্কিত এই গোডাউন প্ল্যানে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। বিধানসভায় সেই সই করা মূল নথি ও নকশা তুলে ধরে সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম এবং পুরসভার ইঞ্জিনিয়ারদের স্বাক্ষর। নকশা দেখিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও টাকা খেয়ে এই প্ল্যান পাস করানো হয়েছে।
আরও পড়ুন: BJP Worker Death: বিজেপি করাই অপরাধ, প্রকাশ্য দিবালোকে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন!
‘সিটি অফ জয়’ কলকাতাকে তৃণমূল সরকার মৃত্যুপুরী বানিয়েছে’। তবে তৃণমূলের আমলে যা হয়েছে, তা বিজেপির জমানায় রুখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মাণ কাজ আগামী ৪ সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ। এমনকী এখন থেকে সমস্ত অনুমোদিত এবং নির্মাণাধীন বিল্ডিং প্ল্যান স্ক্রিন ও স্ক্রুটিনি করবে নবান্নের তৈরি উচ্চপর্যায়ের অডিট কমিটি। তদন্তে সামান্যতম গলদ ধরা পড়লেই কড়া আইনি পদক্ষেপের পাশাপাশি সংশ্লিষ্ট প্রপার্টি বাজেয়াপ্ত করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাইপাসের ধারে নির্মাণাধীন তৃণমূল ভবনের ২০০ কোটি টাকার প্রজেক্টের বিরুদ্ধেও এফআইআর করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শুভেন্দু অধিকারী।


