Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রকৃতির ভয়াবহ রূপ দেখছে উত্তর ভারতের (Himachal Cloud Burst Rain) একাধিক পাহাড়ি এলাকা। লাগাতার বৃষ্টি ও মেঘভাঙা বর্ষণের জেরে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কেরলের ওয়েনাডে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। বহু জায়গায় ধস, বন্যা এবং নদীর জলস্ফীতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
প্রবল জলস্রোত (Himachal Cloud Burst Rain)
হিমাচলপ্রদেশের মান্ডি জেলায় বুধবার রাত থেকে শুরু হয় প্রবল (Himachal Cloud Burst Rain) মেঘভাঙা বৃষ্টি। চৌহার উপত্যকার একাধিক গ্রাম ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তেরং গ্রামের বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছে বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা। কুলুতেও জলস্রোতের কারণে ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ পরিকাঠামোর।
টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি (Himachal Cloud Burst Rain)
অন্যদিকে উত্তরাখণ্ডের কেদারনাথ, সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ড এলাকায় টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মন্দাকিনী নদীর জল বেড়ে গিয়ে ভেঙে দিয়েছে একাধিক অস্থায়ী সেতু। রাস্তা, দোকানপাট ও বিদ্যুতের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু তীর্থযাত্রী আটকে পড়েছেন বলে খবর। পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ।
ভারী বৃষ্টির আশঙ্কা
হিমাচলপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী সময়েও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও উদ্ধারকারী দলকে সতর্ক রাখা হয়েছে। এদিকে কেরলের ওয়েনাডেও প্রবল বৃষ্টির জেরে ধস নেমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী, বায়ুসেনা এবং উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে।
আরও পড়ুন: Ambubachi End 2026: অম্বুবাচী নিবৃত্তির সময় কী কী করা উচিত?
প্রকৃতির এই ভয়াবহ তাণ্ডবে একাধিক রাজ্যে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। এখন সবচেয়ে বড় লক্ষ্য আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সাহায্য পৌঁছে দেওয়া।


