Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুধুমাত্র টাকা পয়সার ভিত্তিতে নয়, পুজো (Tirumala Anant Ambani) অর্চনা আর দান-ধ্যানের জন্য বারংবার আলোচনার শীর্ষে উঠে আসে আম্বানি পরিবার। এইবারও তিরুমালায় পুজো দিয়ে সংবাদ শিরোনামে অনন্ত আম্বানি।
অনন্তের প্রথা পালন (Tirumala Anant Ambani)
তিরুমালার শতাব্দী প্রাচীন প্রথা হল নিজের মানত (Tirumala Anant Ambani) পূরণের জন্য মুন্ডন করা। সেই প্রথাই এবার পালন করলেন অনন্ত আম্বানি। ধনকুবের শিল্পপতি এদিন সকল সাধারণ ভক্তের সঙ্গেই লাইন দিয়েই পুজো দেন। জানা গেছে, অসাধারণ ব্যক্তিত্ব হবার জন্য তিনি কোনও বাড়তি সুযোগ-সুবিধা নেননি। লক্ষ লক্ষ ভক্তের ভিড়ের মাঝেই তিনি প্রথমে ‘সুপ্রভাত সেবায়’ অংশ নেন। এরপর প্রথা মেনে আত্মসমর্পণ ও ভক্তি স্বরূপ তিনি নিজের চুল অর্পণ করেন অর্থাৎ মুন্ডন করেন। এরপর অনন্ত অম্বানির হাতে ‘শ্রীভারী তীর্থ প্রসাদ’ ও রেশমি শাল তুলে দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।

আরও পড়ুন: Snan Yatra Horoscope: স্নানযাত্রার শুভ যোগে উজ্জ্বল কোন কোন রাশির ভাগ্য?
এছাড়াও, পুজো দেবার সঙ্গে দানের কথাও উল্লেখ করেন অনন্ত আম্বানি। তিরুমালার পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থাকে সুগম করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছেন তারা। ২৫ টি বাস দেন করবেন অনন্ত মন্দির কর্তৃপক্ষকে। এর জন্য ২৭.৫ কোটি টাকা। ৫০ জন চালকের বেতন ও অন্যান্য ভাতার দায়িত্বও কোম্পানি বহন করবে বলেই জানা গিয়েছে।



