Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তীব্র গরমে শরীরকে সতেজ রাখতে শুধু জল (Curd Summer Drinks) নয়, প্রয়োজন এমন কিছু পানীয় যা একই সঙ্গে স্বাদ ও পুষ্টি জোগাবে। এই সময় টক দই হতে পারে দারুণ এক উপাদান। টক দইয়ে থাকা প্রোবায়োটিক, ক্যালসিয়াম ও প্রয়োজনীয় পুষ্টি শরীরের জন্য উপকারী। তাই গরমের দিনে টক দই দিয়ে তৈরি করা যায় নানা ধরনের ঠাণ্ডা ও মজাদার পানীয়।
দইয়ের লস্যি (Curd Summer Drinks)
প্রথমেই রয়েছে দইয়ের (Curd Summer Drinks) লস্যি। টক দই, ঠাণ্ডা জল, সামান্য চিনি বা মধু এবং কয়েকটি বরফের টুকরো দিয়ে তৈরি এই পানীয় গরমে শরীরকে আরাম দেয়। এর সঙ্গে এলাচ বা গোলাপজল যোগ করলে স্বাদ আরও বাড়ে।
মশলা দইয়ের শরবত (Curd Summer Drinks)
দ্বিতীয়টি হল মশলা দইয়ের (Curd Summer Drinks) শরবত। টক দইয়ের সঙ্গে ভাজা জিরে গুঁড়ো, বিট নুন, পুদিনা পাতা ও ঠাণ্ডা জল মিশিয়ে তৈরি করা যায় এই স্বাস্থ্যকর পানীয়। এটি হজমের ক্ষেত্রেও সাহায্য করতে পারে।
পুদিনা দই ড্রিঙ্ক
তৃতীয়ত, পুদিনা দই ড্রিঙ্ক গরমের জন্য একেবারে উপযুক্ত। পুদিনার সতেজ স্বাদ ও দইয়ের ঠাণ্ডা ভাব শরীরকে দ্রুত ফ্রেশ করে তোলে।
ফল মেশানো দই স্মুদি
চতুর্থ বিকল্প হিসেবে বানাতে পারেন ফল মেশানো দই স্মুদি। আম, স্ট্রবেরি বা অন্য পছন্দের ফলের সঙ্গে টক দই মিশিয়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর পানীয়।
আরও পড়ুন: Operation Amistad: বিদ্ধস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ভারত, শুরু অপারেশন আমিস্তাদ
শসা-দইয়ের ঠাণ্ডাই
পঞ্চমটি হল শসা-দইয়ের ঠাণ্ডাই । শসার জলীয় অংশ ও দইয়ের গুণ একসঙ্গে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।


